বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ছেলে হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলনে অঝরে কাঁদলেন বাবা
/ ১৪৫ দেখা হয়েছে
বার : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরে প্রকাশ্য দিবালোকে সানি শেখ সাগর নামের যুবককে কুপিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তাতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পিতা/মাতা। রবিবার দুপুরে শহরের হোটেল তাজের সম্মেলন কক্ষে নিহতের বাবা আব্দুর রাজ্জাক ও মা মুসলিমা খাতুন প্রকাশ্যে ছেলে হত্যার নৃসংশ বিবরণ ও জড়িতদের গ্রেফতারসহ বিচারের দাবি করে অঝরে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের অভিযোগ, প্রতিদিন বাড়ির সামনে মাদক সেবীদের আড্ডার প্রতিবাদ করায় গত ০৮ মার্চ দুপুর সাড়ে ১২টায় শহরের চোড়হাস কোল্ড স্টোরেজ গলিতে সানিকে মাদক সেবীরা কুপিয়ে হত্যা করে। এঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে প্রবাল, শান্ত, হৃদয়, বিজয় ও ইমন এই পাঁচজনের নামোল্লেখসহ অজ্ঞাত ৮/৯জনের বিরুদ্ধে ১০ মার্চ কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা নং ১৮ করেন নিহত সানির পিতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে।
সংবাদ সম্মেলণে সাগরের পিতা আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার ছেলে সাগরকে প্রকাশে প্রতিবেশি নজরুল ইসলামের ছেলে প্রবাল (৩৫), শান্ত (২৯), খাবিরুল ইসলামের ছেলে হৃদয় (২৮), মিনারুল ইসলামের ছেলে বিজয়, রাজ্জাক ড্রাইভারের ছেলে ইমন (২৯) সহ ৮-১০জন মিলে প্রকাশে কুপিয়ে হত্যা করেছে। এসময়ের ভিডিও তে স্পস্ট দেখা যাচ্ছে। কিন্তু ঘটনার পরে মামলা হলেও গত এক মাসেও পুলিশ কোন আসামীকেই গ্রেফতার করতে পারেনি। একাধিকবার পুলিশ, র‌্যাবকে জানালেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি, বরং আসামীর লোকজন মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে। মামলা করে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি’। নিহতের মা মুসলিমা খাতুন বলেন, আমি আমার ছেলে সাগর হত্যার বিচার চাই। দিনের বেলা প্রকাশ্যে সাগরকে কুপিয়ে মেরে ফেলেছে। কিন্তু এখনো তাদের গ্রেফতার করেনি পুলিশ। আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের বিচার চাই। ছেলে হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলণে অঝরে কান্না এবং আহাজারি করে বৃদ্ধ বিচার প্রত্যাশি এই দম্পতি। এ সময় সাগরের পরিবারের লোকজনস বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপাস্থিত ছিলেন।
কিন্তু এখনও পর্যন্ত মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতার না করায় তারা বিভিন্ন মাধ্যমে মামলা প্রত্যাহার করে মিটমাট করে নেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ। তবে এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর দাবি করে করেন, সানি হত্যায় জড়িত আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ