বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

হরমুজ প্রণালির ওপর ‘গায়েব’ ২০ কোটি ডলারের মার্কিন ড্রোন
/ ৪৯ দেখা হয়েছে
বার : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

এনএনবি : উড়ন্ত অবস্থায় জরুরি সঙ্কেত পাঠিয়ে হরমুজ প্রণালির ওপর থেকে উধাও হয়ে গেছে মার্কিন নৌবাহিনীর একটি নজরদারি ড্রোন। বৃহস্পতিবার এমকিউ-৪সি ট্রাইটন ড্রোনটি ‘গায়েব’ হয়ে যায়, যান্ত্রিক ত্রুটি কিংবা গুলিতে সেটি ভূপাতিত হয়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি, বলছে এনডিটিভি। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ঘণ্টা তিনেক নজরদারি শেষ করে ড্রোনটি ইতালির সিগোনেললা নৌ ঘাঁটিতে ফিরছিল। ফেরার পথে হঠাৎ করেই এটি ইরানের দিকে কিছুটা মোড় নেয়, সেসময় এটি কোড ‘৭৭০০’ (সাধারণ জরুরি সতর্কতা) পাঠায় এবং নিচের দিকে নামতে শুরু করে বলে জানায় অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট রাডার টোয়েন্টিফোর’। ড্রোনটি দ্রুত নামতে নামতে এক পর্যায়ে ট্র্যাকিং সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র দুই দিনের মাথায় এই ঘটনা ঘটল। ওই চুক্তির শর্ত অনুযায়ী ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হয়েছে। এমকিউ-৪সি ট্রাইটন ২০ কোটি ডলারের বেশি দামের এই এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন মার্কিন সেন্ট্রাল কমান্ডের হয়ে পারস্য উপসাগরে নজরদারি চালায়। প্রচলিত ড্রোন থেকে ভিন্ন ট্রাইটন দীর্ঘসময় গুরুত্বপূর্ণ অঞ্চলের ওপর খেয়াল রাখতে পারে। টানা, বৃহৎ পরিসরে সমুদ্রে নজরদারি চালাতে সক্ষম এ মনুষ্যবিহীন যান অনেক উঁচু দিয়ে ওড়া পি-৮এ পসাইডন পেট্রল বিমানের চোখ হিসেবে কাজ করে।
এটি ৫০ হাজার ফুটের বেশি উচ্চতায় উঠতে পারে, টানা ২৪ ঘণ্টার বেশি চলতে সক্ষম এবং এর পাল্লা প্রায় ৭ হাজার ৪০০ নটিক্যাল মাইল। ২০২৫ সাল পর্যন্ত মার্কিন নৌবাহিনীর বহরে এরকম ২০টি ট্রাইটন ড্রোন ছিল; আরও ৭টি যোগ করার চেষ্টা করছে তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ