বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মিরপুরে স্কুল থেকে ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধারের ঘটনায় ধর্ষণ মামলা, দপ্তরি গ্রেপ্তার
/ ১৮৫ দেখা হয়েছে
বার : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি স্কুল থেকে অচেতন অবস্থায় এক শিশুকে (১১) উদ্ধারের ঘটনায় ধর্ষণ মামলা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে স্কুলের দপ্তরিকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার পর থানা হেফাজতে থাকা দপ্তরিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। শিশুটি মিরপুর উপজেলার স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির পরিবার, বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও ছিল। বেলা ৩টার দিকে অনুষ্ঠান শেষে সবাই বাড়ি ফিরে গেলেও পরিবার শিশুটিকে খুঁজে পাচ্ছিল না। একপর্যায়ে শিশুটির পরিবারের কয়েকজন সদস্য স্কুলে গিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষে খুঁজে দেখতে বিদ্যালয়ের দপ্তরিকে অনুরোধ করেন। তিনি (দপ্তরি) কোনো সহায়তা না করে উল্টো খারাপ আচরণ করেন। শিশুটির স্বজনেরা একপর্যায়ে রাত ৮টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে বারবার যোগাযোগ করে শ্রেণিকক্ষগুলোতে খোঁজাখুঁজি করেন। এ সময় বিদ্যালয়ের নিচতলার তালা খুলে ওপরে গিয়ে মেয়েটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আরেক তলায় গিয়ে মেয়েটির স্যান্ডেল পাওয়া যায়। পরে দ্রুত তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার পর স্কুলের দপ্তরি ও নৈশপ্রহরীকে হেফাজতে নেয় পুলিশ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসা কর্মকর্তা সুস্মিতা বিশ্বাস বলেন, ‘মেয়েটির শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি ধর্ষণের শিকার হতে পারে। বিষয়টি নিশ্চিত হতে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। মেয়েটি তেমন কথা বলছে না। ট্রমার মধ্যে রয়েছে। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ এ বিষয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, স্কুলের দপ্তরিকে আসামি করে শিশুটির মা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। দপ্তরিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ