বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম
/ ১৯ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  জাতীয় পর্যায় ও দেশের প্রথম সারির পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। সামাজিক মাধ্যমের প্রসারের সঙ্গে সঙ্গে এই বিতর্ক আরও চোখে পড়ার মতো হয়েছে। এই প্রেক্ষাপটে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি মম তার সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কারের কিছু ছবি শেয়ার করে লিখেছেন, “জীবনে কত অ্যাওয়ার্ড পাই নাই। কিছু বাদ গিয়েছে লবিংয়ের কারণে, আবার কিছু হয়তো আনতেই যাই নাই। কতবার নাম কাটা পড়েছে জাতীয় পর্যায়ে, কতবার অনুষ্ঠানে পারফরমেন্স করতে পারি নাই বলে অ্যাওয়ার্ড মেলে নাই।”
যদিও পুরস্কার না পাওয়ার আক্ষেপ রয়েছে, তবু মমকে উজ্জীবিত করছে দর্শকদের ভালোবাসা। তিনি লিখেছেন, “এত নাইয়ের ভিড়েও এতখানি আছে আমার। আর আছে সর্বকালের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড-দর্শকের ভালোবাসা। কৃতজ্ঞতা।” মমর পোস্টে কমেন্ট করেছেন অনেকে। আফরোজ পারভীন লিখেছেন, “সব মিলিয়ে বড় অ্যাওয়ার্ডটি তোমার কাছে আছে। সেটা হচ্ছে দর্শকের ভালোবাসা আর নিজের কাছে স্বচ্ছতা।” মো. আরফিন ইসলাম বলেছেন, “আপু, আপনি জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েছেন। আপনার যোগ্যতা আপনাকে এতোদূর নিয়ে এসেছে। এই ভাগ্যটুকু কয়জন শিল্পীর হয়েছে।”
সংগীতা ব্যনার্জি লিখেছেন, “তোমার যোগ্যতা তুমি নিজেই, মম। অনেক ভালোবাসা আর শুভকামনা তোমায়।” রুম্পা সৈয়দা জামান মন্তব্য করেছেন, “আপনি একজন অসাধারণ অভিনেতা, জাকিয়া বারী মম। চলুন এগিয়ে যাই। কখনো পেছনে ফিরে তাকাব না। ভালোবাসি।” মমর বক্তব্যে স্পষ্ট, পুরস্কার না পাওয়ার আক্ষেপ থাকলেও দর্শকদের ভালোবাসা তার সবচেয়ে বড় স্বীকৃতি। এই মনোভাব তাকে উজ্জীবিত রাখছে এবং সমগ্র ফ্যান ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে প্রশংসা জাগাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ