বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অবশেষে ডাক পেলেন অভিনেতা শামীম
/ ৫০ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  দীর্ঘদিন কাজের অভাবে কঠিন সময় পার করার পর আবারও শুটিংয়ে ফিরেছেন অভিনেতা শামীম হোসেন। প্রায় তিন দশকের অভিনয়জীবনে নানা উত্থান-পতনের সাক্ষী এই অভিনেতা সম্প্রতি নতুন করে কাজে ফেরার খবর জানিয়েছেন। শামীম হোসেন বৃহস্পতিবার (৯ এপ্রিল) বলেন, ‘আজকে কাজে ফিরেছি। একটি একক নাটকে কাজ করেছি। কালকে আরেকটি নাটকের কাজ রয়েছে। আর সামনে আরও কাজের কথা চলছে।’ গত কয়েক বছর ধরে কাজের সংকটে ভুগছিলেন এই অভিনেতা। বিশেষ করে গত এক বছর নিয়মিত কোনো নাটকে দেখা যায়নি তাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তায় নিজের আর্থিক সংকটের কথাও তুলে ধরেন, যা ব্যাপকভাবে আলোচনায় আসে। এক সাক্ষাৎকারে শামীম জানান, বর্তমানে পরিবারের পাঁচ সদস্যের দায়িত্ব সামলানো তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কাজের অভাব, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং অনিয়মিত প্রজেক্ট সব মিলিয়ে দুঃসময় পার করতে হয়েছে তাকে। তবে সেই পরিস্থিতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। নতুন কাজ শুরু করায় আশাবাদী এই অভিনেতা, সামনে আরও নিয়মিত কাজের সুযোগ পাবেন বলে প্রত্যাশা তার। ক্যারিয়ারের শুরুতে প্রোডাকশন সংশ্লিষ্ট কাজের পাশাপাশি অভিনয়ে যুক্ত হন শামীম। নির্মাতা আফসানা মিমির আহ্বানে ‘বন্ধন’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। এরপর অসংখ্য নাটক ও বিশের বেশি চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ