বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

৭০০ কোটির ‘রাকা’, ভয়ংকর লুক দেখে হতবাক ভক্তরা
/ ৭১ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে এলেন নির্মাতা অ্যাটলি। প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন সিনেমা ‘অঅ২২ ী অ৬’-এর আনুষ্ঠানিক নাম। সিনেমাটির অফিসিয়াল নাম ঘোষণা করা হয়েছে ‘রাকা’। মোট ৯টি ভাষায় প্রকাশ করা হয়েছে ৯টি পোস্টার। তার মধ্যে আছে বাংলাও। প্রকাশিত পোস্টারে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন আল্লু অর্জুন। সেখানে তাকে দেখা যাচ্ছে এক রহস্যময় ‘ওয়্যারউলফ’-ধাঁচের চরিত্রে। অর্থাৎ এমন এক মানবসদৃশ প্রাণী, যে প্রয়োজনে ভয়ংকর জন্তুর রূপ ধারণ করতে পারে। তার তীক্ষè দৃষ্টি, মাথার নতুন লুক এবং পশুর থাবার আড়ালে আংশিক মুখ; সব মিলিয়ে চরিত্রটি ঘিরে তৈরি হয়েছে দারুণ কৌতূহল। ‘রাকা’ একটি অ্যাকশনধর্মী সায়েন্স ফিকশন সিনেমা। এটি দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও অ্যাটলি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি হতে যাচ্ছে ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা। এর সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৭০০ থেকে ৮০০ কোটি রুপি। দুই পর্বের এই ফ্র্যাঞ্চাইজিতে প্রধান নারী চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। পাশাপাশি গুঞ্জন রয়েছে, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন রশমিকা মান্দান্না, ম্রুণাল ঠাকুর ও জাহ্নবী কাপুর। এছাড়া বিশেষ একটি চরিত্রে টাইগার শ্রফের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, এই সিনেমায় একাধিক চরিত্রে দেখা যেতে পারে আল্লু অর্জুনকে। এটি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। সব মিলিয়ে ‘রাকা’ এখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্মাতা অ্যাটলি জানিয়েছেন, এটি তার অন্যতম স্বপ্নের প্রজেক্ট, যেখানে হলিউডের শীর্ষস্থানীয় ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বড় পর্দায় সিনেমাটি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ২০২৭ সাল পর্যন্ত।
উল্লেখ্য, এটি আল্লু অর্জুনের ২২তম সিনেমা এবং অ্যাটলির ষষ্ঠ পরিচালনা। দুই পর্বের এই মেগা প্রজেক্ট নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ