বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মুক্তি পাচ্ছে বাপ্পী চৌধুরীর সিনেমা
/ ৯৫ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  কয়েক বছর আগেও বেশ ব্যস্ত ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। কিন্ত বেশ কিছুদিন ধরেই নতুন কোনো ছবির শুটিংয়ে দেখা যাচ্ছে না তাকে। সবশেষে যে কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে তার কোনোটাই সাফল্যের মুখ দেখেনি। কয়েক বছর ধরে থমকে আছে তার কয়েকটি সিনেমার কাজ। নতুন কাজের জন্য নির্মাতাদের কাছ থেকে কোনো ডাকও আসছে না। এরইমধ্যে ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হলেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে বাপ্পী অভিনীত ‘শত্রু’ সিনেমা। ৯ এপ্রিল থেকে সিনেমাটি দেখতে পারবেন আইস্ক্রিনের দর্শকেরা। ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো বাপ্পী চৌধুরী অভিনীত সিনেমা ‘শত্রু’। গত বছর থেকে দ্য অভি কথাচিত্র ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে সিনেমাটি। এবার এলো ওটিটিতে।
গত বছর গুঞ্জন উঠেছিল কাজ না থাকায় অনেকটাই হতাশ বাপ্পাী। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘ভালোবাসার রং’ খ্যাত এই অভিনেতা বলেছিলেন, ‘মানসিকভাবে আমি এক ফোঁটাও হতাশ নই। আমি মনে করি, যার কাছে বিকল্প থাকে, তিনি কখনো হতাশ হন না। আমি প্রতি সপ্তাহে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছাড়ছি। তাই আমার হতাশার তো প্রশ্নই আসে না।’ অ্যাকশন ঘরানার ‘শত্রু’ পরিচালনা করেছেন সুমন ধর। এতে বাপ্পীর নায়িকা জাহারা মিতু। আরও আছেন মিশা সওদাগর, আমির সিরাজি, ববি, জাদু আজাদ, সোহেল বাবু প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ