বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুরে কালোবাজের তেল বিক্রি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৭
/ ১০৯ দেখা হয়েছে
বার : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে কালোবাজারে তেল বিক্রয় নিয়ে দুই গ্র“পের সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৭জন আহত হয়েছেন। আহতরা দৌলতপুর, কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা রফিক ফিলিং স্টেশনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আল্লারদর্গা রফিক ফিলিং স্টেশনের মালিক রফিক দীর্ঘদিন ধরে গ্রাহকদের মাঝে দিনের বেলায় সীমিত আকারে তেল সরবরাহ করে রাতের অন্ধকারে অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রি করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতেও তিনি কালোবাজারে তেল বিক্রি করছিলেন। এসময় ঝড়ো হাওয়ার ফলে বিদ্যুৎ বিভ্রাট হলে ফিলিং স্টেশন মালিক স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সাথে যোগসাজসে মজুদকরা তেল গোপনে পাচারকরার জন্য ড্রাম ও কন্টিনারে ভর্তি করতে থাকেন। তবে তেল বণ্টন নিয়ে নিজেদের মধ্যেই বিরোধ সৃষ্টি হলে তা দ্রুত সংঘর্ষে রুপ নেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট- পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনার ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে উভয়পক্ষের আপাং মন্ডল (৬৫), তার ছেলে রানা (২৩) একই এলাকার হেলাল (৬০), আমিনুদ্দিন (৭০), রাজা (৩০), রত্না খাতুন (৩০) ও শিউলী খাতুন (৩৫) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশনটির মালিক রফিক দৌলতপুর উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে তেল বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। এমনকি গ্রাহকদের সাথে দুর্ব্যবহার ও অসাদাচরণেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি সাধারণ গ্রাহকদের মোটরসাইকেলে সীমিত তেল সরবরাহ করে রাতের আঁধারে কালোবাজারে উচ্চমূল্যে তেল বিক্রয় করে থাকেন তিনি। তবে এমন অভিযোগ অস্বীকার করে ফিলিং স্টেশনটির মালিক রফিক বলেন, আমাকে ফাঁসানোর জন্য এমন অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে। এ বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ বলেন, রাতে তেল উত্তোলন করে কালোবাজারে বিক্রয়ের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে তা শুনেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। উপর মহলের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংঘর্ষের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে রাতের আঁধারে কালোবাজারে তেল বিক্রয়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িত রফিক ফিলিং স্টেশনের মালিক সহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ