বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

জেলা ও দায়রা জজ আদালতে রায় কুষ্টিয়ায় স্ত্রী’কে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
/ ১০২ দেখা হয়েছে
বার : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ইবি থানার স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল আওয়াল(৪২)এর যাবজ্জীন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দেন। বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: এনায়েত কবীর সরকার দন্ডপ্রাপ্ত আসামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল ৪২ কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করীম বিশ্বাসের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারী সকাল ৮ টায় ৩ সন্তানের জননী স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুন (৩০)এর সাথে আসামীর পরকীয়া সম্পর্কের জের ধরে জগড়া বিবাদ সৃষ্টি হয়। নিহত শাহানা তার স্বামীর পরকীয়া প্রেমিকাকে অবৈধ সম্পর্কের প্রতিবাদ করে। এতে নিহতের স্বামী আসামী আব্দুল আওয়াল তার নিজ বাড়ি সদর উপজেলার হরিনায়নপুর কুন্ডুপাড়ায় প্রকাশ্যে বাড়ির অন্যান্যদের সম্মুখে ধারালো আসুয়া দিয়ে স্ত্রী শাহানা খাতুনের দেহের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় আসামীর মা ঠেকাতে গেলে আসামী তার মা’কেও হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। এসময় ভুক্তভোগীদের চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আসামীকে আটক করে নিকটস্থ ইবি থানা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ইবি থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তোর জন্য মর্গে প্রেরণ করে এবং আসামী আব্দুল আওয়ালকে থানায় নিয়ে যান। এঘটনায় নিহতের বড় ভাই ঘটনার দিনেই সদর উপজেলার উত্তর মাগুরা গ্রামের মৃত: আব্দুল জলিলের ছেলে মো শফিউিদ্দন বাদি হয়ে আব্দুল আওয়ালকে একমাত্র এজাহার নামীয় আসামী করে ইবি থানার হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ইবি থানা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ০৩ মার্চ মামলার একমাত্র আসামী আব্দুল আওয়ালের বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. খন্দ: সিরাজুল ইসলাম জানান, ‘ইবি থানার এই স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত আসামী আব্দুল আওয়ালের বিরুদ্ধে আনীত অভিযোগ দীর্ঘদিন স্বাক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সাজা খাটার আদেশ দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ