বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

জাতিসংঘে হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে চীন ও রাশিয়ার ভিটো
/ ৯৩ দেখা হয়েছে
বার : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:৫৫ অপরাহ্ন

এনএনবি : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের হরমুজ প্রণালি খোলা নিয়ে মঙ্গলবারের ভোটে একটি প্রস্তাব পাসে ব্যর্থ হয়েছে। চীন ও রাশিয়া প্রস্তাবে ভিটো দিয়েছে।
প্রস্তাবের পক্ষে পড়েছে ১১ ভোট। কলম্বিয়া ও পাকিস্তান ভোটদানে বিরত ছিল। ট্রাম্পের হরমুজ প্রণালি খোলার জন্য বেঁধে দেওয়া সময়সীমা মঙ্গলবার রাত ৮ টার কয়েক ঘণ্টা আগে জাতিসংঘে এই ভোট হয়। হরমুজ প্রণালি বল প্রয়োগ করে খোলা নিয়ে চীন ও রাশিয়ার আপত্তির কারণে প্রস্তাবটি বারবার বদলানো হয়েছে। চীনের আপত্তির মুখে খসড়া প্রস্তাবে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ খোলার অংশটি বাদ দেওয়া হয়।
মঙ্গলবার সংশোধিত এই প্রস্তাবের ওপরই ভোট হয়েছে। আশা ছিল চীন ও রাশিয়া হয়ত প্রস্তাবে ভিটো দেবে না। কিন্তু তা হয়নি। তবে প্রস্তাবটি গৃহীত হলেও তা যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে কোনও প্রভাব ফেলত কিনা তা নিয়ে সন্দেহ আছে। কারণ, চীন ও রাশিয়া যাতে প্রস্তাবে ভিটো না দিয়ে অন্তত ভোটদানে বিরত থাকে সে চেষ্টায় বারবার খসড়া প্রস্তাব সংশোধন করতে গিয়ে সেটি ইতোমধ্যেই অনেকটা দুর্বল হয়ে পড়েছে। হরমুজ খোলা নিয়ে প্রাথমিক প্রস্তাবনাটি এনেছিল ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধান বাহরাইন। সেই প্রস্তাবে ইরানের অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালি খুলতে ‘সব প্রয়োজনীয় উপায় অবলম্বনের’ কথা বলা হয়েছিল। এর মধ্যে হরমুজে জাহাজ চলাচল নিরাপদ করা এবং এই প্রণালি বন্ধে বাধা দিতে সামরিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতাসম্পন্ন দেশ রাশিয়া, চীন ও ফ্রান্স এতে তীব্র আপত্তি জানালে পরে প্রস্তাবটি সংশোধন করা হয়। সামরিক ব্যবস্থা নেওয়ার কোনওরকম পদক্ষেপের বিষয়টি প্রস্তাব থেকে বাদ দেওয়া হয়। এর পরিবর্তে হরমুজ খোলার জন্য ‘সব প্রয়োজনীয় আত্মক্ষামূলক পদক্ষেপ’ নেওয়ার কথা বলা হয়।
কূটনীতিকরা বলেছিলেন, সংশোধিত এই খসড়া প্রস্তাব পাস হওয়ার ভালো সম্ভাবনা আছে। তবে তারপরও এটি পাস হবে কিনা তা স্পষ্ট ছিল না। প্রস্তাবটি নিয়ে ভোটও এর আগে একাধিকবার পিছিয়েছে। প্রস্তাবটি পাস হতে গেলে এর পক্ষে নিরাপত্তা পরিষদের অন্তত ৯ ভোট প্রয়োজন এবং প্রস্তাবে পাঁচ স্থায়ী সদস্যদেশ যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কোনও ভিটোও পড়া চলবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ