বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড চত্বরে শ্রমিক নেতা আবুল কাশেম চৌধুরীর স্মরণে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল
/ ৮৪ দেখা হয়েছে
বার : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরীর ৮ম মৃত্ব্যবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল বিকেলে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক মোঃ হাফিজুর রহমান। পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া শাখার সদস্য মোঃ শুয়াইব আনছারীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রয়াত আবুল কাশেম চৌধুরীর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাকালে তাঁর আন্দোলন সংগ্রামসহ কর্মময় জীবনের গুরুত্বপুর্ণ দিক উল্লেখ্য করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির। তিনি বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নকে প্রতিষ্টিত করতে বিগত আওয়ামী সরকারের দমন-পিড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনেক, ত্যাগ সংগ্রাম করতে হয়েছে প্রয়াত শ্রমিক নেতা আবুল কাশেম চৌধুরীকে।

তিনি ছিলেন আপোষহীন কখনও কোন রক্তচক্ষুকে ভয় করেননি। তিনি পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল সদস্যকে বুকে আঁখড়ে রেখে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। আজকের এই দিনে মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। পরিশেষে তিনি এই আয়োজনের জন্য পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া শাখাকে ধন্যবাদ জানান। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান, আনোয়ারুল হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুম আবুল কাশেম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোঃ ইমামুল হাসান। অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ