বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

এবার অভিনয়ে পা রাখলেন শেখ সাদী
/ ৭০ দেখা হয়েছে
বার : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:৩৬ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  ‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসা তরুণ গায়ক শেখ সাদী এবার হাজির হচ্ছেন অভিনেতা হিসেবে। ‘শহরের নতুন অতিথি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। পরিচালক জানিয়েছেন, ‘শহরের নতুন অতিথি’ নাটকটি বুধবার (৮ এপ্রিল) প্রচারে আসবে। দেখা যাবে ‘বিগ সিটি ড্রামা’ ইউটিউব চ্যানেলে। গান ছেড়ে হঠাৎ নাটকে কেন জানতে চাইলে সাদী বলেন, “অভিনয়ে আসার মূল কারণ আমার দর্শক। তারা আমার গানের ক্যারিয়ারের শুরু থেকেই চাইছে, যেন আমি অভিনয় করি। তাদের জন্যই এবার এই সিদ্ধান্ত নিলাম।” অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সাদী বলেন, “আমি ভেবেছিলাম অভিনয়টা সহজ, কিন্তু অভিনয় করতে গিয়ে মনে হয়েছে এখানে অভিজ্ঞতা এবং দৃঢ় মনোবলের একটা ব্যাপার আছে। যেটা না করলে লং রানে টেকা সম্ভব না। শুটিং সেটে গিয়ে একদম অচেনা পরিবেশে কাজ করতে হয়নি। পরিচালকসহ পুরো টিমটাও খুব সহযোগিতাপূর্ণ ছিল। তাই প্রথম কাজ হিসেবে বেশ স্বাচ্ছন্দ্যেই অভিনয়টা করতে পেরেছি।” নাটকটির দৃশ্যধারণ হয়েছে ঢাকার উত্তরা ও সাভারের গোলাপ গ্রামে। প্রায় দুই মাস আগে এর কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। মাহি বলেন, তারা অনেক পরিশ্রম করে কাজটি করেছেন। পুরো শীতের মধ্যে আমরা শুট করেছি। আশা করছি ‘শহরের নতুন অতিথি’ দর্শকের পছন্দ হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ