বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

গোয়েন্দা প্রধান নিহত জানাল আইআরজিসি
/ ৭১ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

এনএনবি : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন বলে তার বাহিনী নিশ্চিত করেছে। সোমবার সকালের দিকে ‘আমেরিকান-জায়নবাদী শত্রুদের করা সন্ত্রাসী হামলায়’ তিনি নিহত হন, আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ কথা বলেছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফারস, তাসনিম। বিবৃতিতে আইআরজিসি প্রায় পাঁচ দশক ধরে ইরান ও ইসলামি বিপ্লবের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবিচল আস্থা রাখায় খাদেমির ভূয়সী প্রশংসা করে। হামলার বিস্তারিত এবং কোথায় হামলা হয়েছে, তা জানা যায়নি। তাসনিম লিখেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জায়নবাদী শাসকরা বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযানে নেমে তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার এবং হাজারের বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
তাদের লাগাতার হামলায় হাজার হাজার বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।এসবের পাল্টায় ইরানের সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান এবং উপসাগরের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়ে জবাব দিচ্ছে, বলেছে তারা। এক মাসেরও বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আয়াতুল্লাহ আলি খামেনি ছাড়াও আলি লারিজানি, আলি শামখানি, মোহাম্মদ পাকপৌর, আজিজ নাসিরজাদেহসহ ইরানের প্রভাবশালী রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ