বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি : সন্দেহ বাড়ায় ফুলের তোড়া, চালক গ্রেপ্তার
/ ৬০ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

এনএনবি : ভারতে সোমবার দুপুরে কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে রাজধানী দিল্লির বিধানসভা চত্বরে একটি গাড়ি ঢুকে পড়ায় উত্তেজনা ছড়ায়। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, দিল্লি বিধানসভার ২ নম্বর ভিআইপি গেটের ব্যারিকেডে ধাক্কা মেরে একটি গাড়ি ঢুকে যায়। অনুমতি ছাড়াই এভাবে ভেতরে ঢুকে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ায় গাড়িটি। গাড়ি চালিয়ে আসা মুখোশধারী এক ব্যক্তি স্পিকার বিজেন্দ্র গুপ্তের কার্যালয়ের সামনে একটি ফুলের তোড়া রেখে এবং গাড়িতে কালি ছিটিয়ে পালিয়ে যান। তবে কয়েক ঘণ্টার তল্লাশি অভিযানের পর পুলিশ ওই গাড়ি চালককে গ্রেপ্তার করে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। সোমবারের ঘটনাকে দিল্লি বিধানসভার নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের গাফিলতি হিসাবে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ি চালানোর সময় চালক মুখোশ পরেছিলেন। ওই ব্যক্তির রেখে যাওয়া ফুলের তোড়া নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। মুখোশধারী চালক কোনও বিপদ না ঘটালেও তড়িঘড়ি বোমা নিষ্ক্রিয়কারী দল ডাকা হয় বিধানসভা চত্বরে। আতঙ্কিত হয়ে পড়েছিলেন ভেতরে থাকা লোকজন। যদিও বিপজ্জনক কিছু মেলেনি। তবে এখনও স্পষ্ট নয়, কেন বিধানসভা চত্বরে ফুলের তোড়া রেখে গিয়েছিলেন ওই ব্যক্তি। পুলিশ জানায়, বাজেয়াপ্ত হওয়া গাড়িটি সরবজিৎ সিং নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িটি উদ্ধার করা হয়েছে উত্তর দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকা রুপনগর থেকে। প্রত্যক্ষদর্শীরা বলছে, গাড়িটি দিল্লি বিধানসভার ভেতরে প্রায় পাঁচ মিনিটেরও বেশি সময় থাকলেও সেটিকে কেউ ধরতে পারেনি। এই ঘটনা আরও বেশি চিন্তার। বিধানসভার নিরাপত্তাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে এই ঘটনা। এত কড়া নিরাপত্তার বেড়াজাল ভেঙে এত সহজে কী করে ভিতরে ঢুকে পড়ল গাড়ি তা নিয়ে উঠছে প্রশ্ন। চলছে তদন্ত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ