বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ওমান ও ইরান
/ ৮৬ দেখা হয়েছে
বার : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

এনএনবি : অবরুদ্ধ করে রাখা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্বিঘœ করতে বিকল্প বিভিন্ন পথ নিয়ে আলোচনায় বসেছে ওমান ও ইরান। ওমানের পররাষ্ট্রমন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। শনিবার বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ে এই বৈঠকে দু’পক্ষের বিশেষজ্ঞরাও উপস্থিতি ছিলেন বলে রোববার এক্সে এক পোস্টে জানিয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রণালয়। পোস্টে বলা হয়, “অঞ্চলটিতে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং দুই দেশের বিশেষজ্ঞরা বেশ কিছু পরিকল্পনা ও প্রস্তাব উত্থাপন করেছেন। সেগুলো পর্যালোচনা করে দেখা হবে।” গত ফেব্রুয়ারি মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে তেহরান কার্যত এই জলপথটি বন্ধ করে রেখেছে। রোববার ওমানের তিনটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে। তেলবাহী দুটি বড় সুপারট্যাংকার এবং তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ওমানের উপকূলের দিকে যেতে দেখা গেছে। ইরান ও ওমান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং এই প্রণালি ‘পর্যবেক্ষণ’ বা তত্ত্বাবধানের জন্য একটি প্রটোকল তৈরি করছে- এক ইরানি কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানানোর পর ওমানের জাহাজগুলো এ পথ অতিক্রম করার এই খবর এল।
হরমুজ প্রণালির উত্তর অংশ ইরান এবং দক্ষিণ অংশ ওমানের নিয়ন্ত্রণে অবস্থিত, যা এই অঞ্চলটিকে ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান কেবল বন্ধুত্বপূর্ণ বা জরুরি পণ্যবাহী জাহাজকে এই জলপথ ব্যবহারের অনুমতি দিচ্ছে। তবে ওমান ও ইরানের আলোচনায় এই পথ সবার জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে। ওমান তাদের উপকূল ঘেঁষে জাহাজ চলাচলের পথ তৈরি করতে ইরানের সঙ্গে আলোচনা করছে, যাতে জাহাজগুলো নির্বিঘেœ চলাচল করতে পারে। ইরান হরমুজ প্রণালিতে নিজেদের ‘টোল বুথ’ বসিয়ে শত্রু দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে, অন্যদিকে, ওমান মধ্যস্থতাকারী হিসেবে নিরাপদ বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ