বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সিরিজ খেলতে বাংলাদেশে আসবে তো ভারত
/ ৭০ দেখা হয়েছে
বার : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্কটা আগের মতো নেই। মোস্তাফিজ রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়াকে কেন্দ্র করে তিক্ততা তৈরি হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। তাতে করে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ভারতের। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। কিন্তু বর্তমান সম্পর্কে সে সিরিজ নিয়ে আশার আলো নেই বললেই চলে। বিসিবি অবশ্য বসে নেই। নতুন সরকারের অধীনে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিয়েছে সংস্থাটি। সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এরই মধ্যে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি। আসন্ন দ্বিপক্ষীয় সিরিজ এবং আগামী বছর নিজেদের মাঠে অনুষ্ঠেয় এশিয়া কাপকে সামনে রেখে সংস্থাটির চাওয়া—তিক্ততা ভুলে বাংলাদেশ সফর করুক ভারতীয় দল। তবে এখনো চিঠির উত্তর দেয়নি বিসিসিআই। তাই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশ সফর করবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিসও বিষয়টি নিয়ে কোনো তথ্য দিতে পারলেন না। আজ সংবাদমাধ্যমকে নাফিস বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজগুলো তো এফটিপির অংশ। গত বছর যে সিরিজ হওয়ার কথা ছিল, সে সিরিজটা এই বছর আনা হয়েছে। যত সময় যাবে, যেকোনো বোর্ডের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ প্রতিনিয়ত হয়। যেটা আমি ব্যক্তিগতভাবে পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে (বিসিসিআইকে)। কিন্তু এটা যেহেতু সিইও অফিস বা সভাপতি অফিসের ইস্যু, এ বিষয়ে আসলে আমার কাছে তেমন কোনো তথ্য নেই।’ তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে কয় দিন পর বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। সে সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে নাফিস বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা যেহেতু বেশ একটা বড় সময় পেয়েছি, প্রস্তুতিটা খুব সমৃদ্ধ হচ্ছে। এখন পর্যন্ত খেলোয়াড়রা অনেক কষ্ট করছে এবং ভালো প্রস্তুতি হচ্ছে। আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজ আগ পর্যন্ত ওভাবে চলতে থাকবে। একটু গরম আছে কিন্তু খেলোয়াড় দ্রুত মানিয়ে নিচ্ছে। আমাদের এই পুরো প্রস্তুতির বিষয়টা আপাতত কেবল ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে ছিল। এখন স্কিল, ফিটনেস, ফিল্ডিং সবই হচ্ছে। আমরা সাধারণত সিরিজের আগে খুব বেশি সময় পায় না। এবার সময়টা পেয়েছি এবং কোচিং স্টাফ সেই সময়টা খুব দারুণভাবে কাজে লাগাচ্ছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ