বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

প্রযোজকের ঘোষণা কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’
/ ৭২ দেখা হয়েছে
বার : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমা। কোরবানির ঈদকে সামনে রেখে সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছেন প্রযোজক আব্দুল আজিজ। আর এ সপ্তাহেই প্রকাশ করা হবে ছবিটির ট্রেলার।
প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্রকে ঘিরে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
প্রযোজক আব্দুল আজিজ জানান, কাজী আনোয়ার হোসেন জীবদ্দশায় নিজেই সিনেমার চিত্রনাট্য অনুমোদন করে গিয়েছিলেন। গল্পটিকে পর্দায় ফুটিয়ে তুলতে কোনো ধরনের কমতি রাখা হয়নি এবং এটি জাজের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট। প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির বেশিরভাগ শুটিং শেষ হলেও বাকি ছিল একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। নানা জটিলতার কারণে কাজটি দীর্ঘদিন আটকে ছিল। তবে সম্প্রতি সেই জট কাটিয়ে আবার শুরু হয়েছে শুটিং। এখন শুধু এক দিনের শুটিং বাকি, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষা করা হচ্ছে। নির্মাতারা জানিয়েছেন, দৃশ্যধারণ শেষ হলেই দ্রুত সম্পাদনা, ডাবিংসহ সব কাজ সম্পন্ন করে এই মাসের মধ্যেই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করা হবে। এই সিনেমায় ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরি-কে, যিনি এ ছবিতে অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছেন। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। মাল্টিপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই স্পাই থ্রিলার। ট্রেলার প্রকাশের মধ্য দিয়েই শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ