মিরপুুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে বা”ছা পেটে থাকা গাভী চুরি যাওয়ার ৩ মাস ৩ দিন পরে কুষ্টিয়ার বালিযাপাড়া-আলামপুর হাট থেকে গরুসহ ৩ জনকে আটক করেছে মিরপুর থানার পুালিশ। গরু মালিক মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ইদবার আলীর পুত্র গ্রাম্য চিকিৎসক হাফিজুল ইসলাম। গরুর মালিক হাফিজুল ইসলাম গত ৪ এপ্রিল ২০২৬ শনিবার বালিয়াপাড়া আলামপুর হাটে একটি গরুর বাছুর ক্রয় করতে গেলে, তার হারানো গরু দেখতে পেয়ে মিরপুর থানার পুলিশকে সংবাদদেন তৎক্ষনিক থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নির্দ্দেশ্যে এসআই ওয়াসিম ও স্গীয় ফোর্স বালিয়াপাড়া আলামপুর হাট মালিকের সহযোগীতায় চুরাই গরুসহ ৩ জন আটক করেন। আটকৃতরা হলেন ১/ মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুরের মৃত আনোয়ার হোসেনের পুত্র লিটন হোসেন(৪৬), ২ নং আসামী পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ গ্রামের মৃত তছেন মন্ডলের পুত্র আব্দুর রাজ্জাক মন্ডল (৫২) এবং ৩ নং আসামী কুষ্টিয়া সদর উপজেলার খাজা নগরের সুরুজ মিয়ার পুত্র মিজানুর রহমান মল্লিক (৫২)। এ ব্যাপারে মিরপুর থানার মামলা হয়েছে যার নং ৩, তাং ০৫-০৪-২০২৬ , ধারা ৪৫৭/ ৩৮০/৪১৩পেনাল কোর্ড রজু করেন। আটকৃত আসামীদের জেলা কারাগারে প্রেরণ করেন মিরপুর থানার পুলিশ। এই ঘটনায় চিথলিয়া ইউপি’র চিথলিয়া গ্রামের আলীম জড়িত বলে নাম প্রকাশ করেন গ্রেফতারকৃত আসামীরা। এ ঘটনায় মামলার আই ও এসআই ওয়াসিম তৎক্ষনিক চিথলিয়া বাজারে গেলে লোকেশন অনুযায়ী ঐ আলীমকে না পেয়ে পুলিশ আলীমের দুলাভাই চিথলিয়া গ্রামের মোল্লা পাড়ার মৃত্যু জেকের আলীর পুত্র ব্যবসয়ী ঝমর মোল্লা(৫৫)কে আটক করেন মিরপুর থানার এসআই ওয়াসিম। এটা আইন গত কতো টুকো বৈধ-তা জনগণের প্রশ্ন থেকেই গেলো। কারণ বিগত সরকারের আমল এটা নয়- যা ই”ছা তাই কিছু পুলিশ করতে পারবে। বর্তমান সরকার চাই আইনর শামন প্রতিন্ঠা করতে।


