বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

২০২৫-২৬ অর্থবছরের ৯ মাস তৈরি পোশাক রপ্তানি আয় কমলো ৫.৫১ শতাংশ
/ ১৬৫ দেখা হয়েছে
বার : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

এনএনবি : চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫১ শতাংশ কমেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, অর্থবছরের জুলাই থেকে মার্চ মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় ৫.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৭ কোটি ৮৪ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৩ হাজার ২৪ কোটি ৬৩ লাখ ডলার। তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১ হাজার ৫১১ কোটি ৪ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ মাসে এ আয় ছিল ১ হাজার ৬১৪ কোটি ৬৭ লাখ ডলার। এছাড়া ১ হাজার ৩৪৬ কোটি ৭৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ৪৮ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ মাসে এ আয় ছিল ১ হাজার ৪০৯ কোটি ৯৬ লাখ ডলার। এদিকে, সদ্যবিদায়ী মার্চ মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭৮ কোটি ২২ লাখ ডলারে। আর ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৩৪৪ কোটি ৯৯ লাখ ডলার। তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১৪২ কোটি ৩২ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ২১ দশমিক ২০ শতাংশ কমেছে। এছাড়া ১৩৫ কোটি ৮৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১৭ দশমিক ৩২ শতাংশ। ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়লেও হোম টেক্সটাইল ও কৃষি পণ্যের কমেছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ৩ দশমিক ১৫ শতাংশ। জুলাই-মার্চ মাসে রপ্তানি হয়েছে ৮ কোটি ৭৮ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।  তবে হোম টেক্সটাইলের রপ্তানি আয় শূন্য দশমিক ৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৭ কোটি ২৬ লাখ ডলারে। আর কৃষি পণ্যের রপ্তানি আয় ৯ দশমিক ২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৩ কোটি ২৭ লাখ ডলারে। এদিকে সদ্যবিদায়ী মার্চ মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৪৮ কোটি ৭ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ১৮ দশমিক ০৭ শতাংশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ