বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত এক বিদায়ী আত্মা: নিলুফার খানম এ্যানির স্মরণ সভা ॥ জয় নেহাল ॥
/ ১৯২ দেখা হয়েছে
বার : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

সেবা ও মমতার এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন নিলুফার খানম এ্যানি। তাঁর কর্মময় জীবনের প্রতিটি বাঁকে ছিল আর্তমানবতার সেবা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার নিরন্তর প্রচেষ্টা। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ হার্ড রিসার্চ অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে তাঁর আজীবন সম্পৃক্ততা প্রমাণ করে যে, তিনি কেবল ব্যক্তি নন, বরং ছিলেন একটি সেবামূলক প্রতিষ্ঠান। ভ্রাতৃত্বের টানে ঢাকা থেকে কুষ্টিয়াতে মিয়াভাই এবং ভাইজান শনিবার কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হবে ইনশা আল্লাহ ।
প্রিয় বোনের স্মৃতিকে সম্মান জানাতে এবং তাঁর জন্য দোয়া করতে সুদূর আমেরিকা থেকে কুষ্টিয়ায় ছুটে এসেছেন তাঁর দুই শ্রদ্ধেয় ভ্রাতা—জাতীয় অধ্যাপক আজাদ খাঁন (নিলুফার খানম এ্যানি ভাইজান ডাকতো) এবং বাংলাদেশের কার্ডিয়াক সার্জনদের অগ্রদূত অধ্যাপক ডাঃ এস আর খান (মিয়াভাই)।
রক্তের টান আর স্মৃতির মায়া যে দূরত্বের সীমানা মানে না, তাঁদের এই আগমন তারই এক অনন্য দৃষ্টান্ত। গুণীজনদের উপস্থিতিতে এক অনন্য মেলবন্ধন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত থাকবেন দেশের চিকিৎসা ও সমাজসেবা খাতের প্রথিতযশা ব্যক্তিত্বগণ। প্রধান অতিথি: জাতীয় অধ্যাপক ডাঃ একে আজাদ খান, যিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান এবং স্বাস্থ্য সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান হিসেবে এদেশের স্বাস্থ্যখাতে বিপ্লব ঘটিয়েছেন। সভাপতিত্ব: কিংবদন্তি কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাঃ এস আর খানপ্রধান বক্তা: কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়াও সৈয়দ রেজওয়ানুল কবির এবং মোশফেকুর রহমান টর্লিনের মতো সমাজহিতৈষী ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে। সেবার আলোকবর্তিকা হয়ে বেঁচে থাকবেন এ্যানি নিলুফার খানম এ্যানি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া সমাজসেবামূলক কাজগুলো চিরকাল কুষ্টিয়াবাসীর হৃদয়ে অম্লান হয়ে থাকবে। একজন সমাজসেবীর প্রকৃত সার্থকতা সেখানেই, যেখানে তাঁর চলে যাওয়ার পরও মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণ কেবল একটি স্মরণ সভার স্থান হবে না, বরং এটি হবে তাঁর আদর্শকে নতুন করে ধারণ করার একটি পবিত্র আঙিনা। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।

লেখকঃ জয় নেহাল
বোষ্টন,আমেরিকা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ