বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভক্তদের সংযত থাকতে বললেন অপু বিশ্বাস
/ ৫৮ দেখা হয়েছে
বার : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ দুই দশকের ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে আগের মতো নিয়মিত বড়পর্দায় দেখা না গেলেও বর্তমানে বিভিন্ন পণ্যের ফটোশুট ও প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সেই ব্যস্ততার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এ তারকা। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক দীর্ঘ পোস্টে নিজের ক্যারিয়ার ও ভক্তদের প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতার কথা তুলে ধরেন অপু বিশ্বাস। তিনি লেখেন, দীর্ঘ পথচলায় ভক্তরা যেভাবে ছায়ার মতো পাশে থেকেছেন, তার জন্য তিনি চিরঋণী। ভক্তরা তাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, বরং পরিবারের একজন সদস্য হিসেবেও গ্রহণ করেছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। অপু বিশ্বাস বলেন, তার ভক্তদের বিশেষত্ব শুধু সংখ্যায় নয়; বরং তাদের শিক্ষা, রুচি ও মার্জিত আচরণে। ভক্তদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, অহেতুক তর্ক-বিতর্ক বা কাদা ছোড়াছুড়ি থেকে দূরে থাকতে। তার ভাষায়, যারা নিজেদের কাজ দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে। পরিবার প্রসঙ্গ টেনে এই নায়িকা জানান, তার পরিবারই তার সবচেয়ে বড় গর্ব। প্রয়োজন অনুযায়ী তিনি নিজেই পরিবারকে সবার সামনে এনেছেন, তবে এখন আর কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, তাদের পরিচয় তাদের কাজ, শিক্ষা ও বংশমর্যাদার মধ্যেই নিহিত। পোস্টে নিজের ছেলে আব্রাহাম খান জয়–এর কথাও উল্লেখ করেন অপু। ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যেভাবে তারা তাকে ভালোবাসায় আগলে রেখেছেন, ঠিক তেমনি জয়কেও স্নেহ-মমতায় আগলে রাখবেন। সবশেষে ভক্তদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে অপু বিশ্বাস বলেন, তারা কোনো বিতর্কে নয়; বরং ভালোবাসা ও কাজের গৌরবেই বিশ্বাসী। ভক্তদের এই মার্জিত আচরণকেই নিজের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন এই অভিনেত্রী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ