বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নায়িকার শরীরে শাকিবের হাত রাখা নিয়ে তোলপাড়, কী বললেন অভিনেত্রী
/ ৪৫ দেখা হয়েছে
বার : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া প্রিন্স সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে মুক্তির পর প্রেক্ষাগৃহ ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আয় ও দর্শক প্রতিক্রিয়া-দুটো দিক থেকেই বোঝা যায়, সিনেমাটি প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল হয়নি। বিষয়টি স্বীকারও করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানসহ সংশ্লিষ্টরা। তবে সিনেমার সাফল্য-ব্যর্থতার আলোচনা ছাপিয়ে এবার ভিন্ন এক কারণে আলোচনায় এই অভিনেতা। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কু-ুসহ ছবির পুরো টিম।
সেই আয়োজনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ভাইরাল ক্লিপে দেখা যায়, প্রদর্শনী চলাকালীন শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন দুই নায়িকা। এ সময় তাকে বারবার জ্যোতির্ময়ী কু-ুর কোমরে হাত রাখতে দেখা যায় বলে দাবি করছেন অনেকে। একাধিক সূত্রের ভাষ্য, এতে অস্বস্তিতে পড়েছিলেন জ্যোতির্ময়ী। একই অনুষ্ঠানে তাসনিয়া ফারিণের সঙ্গেও শাকিব খানের ঘনিষ্ঠ আচরণের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। এক পর্যায়ে ফারিণকে নিজের কাঁধ থেকে শাকিবের হাত সরিয়ে দিতে দেখা যায় বলেও ভিডিওতে দেখা গেছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের ব্যক্তিগত আচরণ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়লেও জ্যোতির্ময়ী কু-ু কোনো মন্তব্য করতে চাননি। তার সংক্ষিপ্ত জবাব, “আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।” এদিকে সিনেমাটির বক্স অফিস পারফরম্যান্স নিয়ে আলোচনার চেয়েও পর্দার বাইরের এই ঘটনাই এখন বেশি গুরুত্ব পাচ্ছে। ফলে ‘প্রিন্স’র সাফল্য-ব্যর্থতার হিসেব ছাড়িয়ে বিতর্কই যেন এখন কেন্দ্রবিন্দুতে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ