বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে ভূয়া এডমিট কার্ড নিয়ে আটক শিক্ষার্থী, মুচলেকা দিয়ে ছাড়
/ ৯৩ দেখা হয়েছে
বার : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

ইবি প্রতিনিধি ॥ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটে ভূয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশের চেষ্টায় এক শিক্ষার্থী আটক হয়েছে। পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা ৬ মিনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ইবনে সিনা বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ওই পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুচলেকা নিয়ে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়। জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টা থেকে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল ১১টা ৬ মিনিটে ইবনে সিনা বিজ্ঞান ভবনে সানজানা ইসলাম নামের এক পরীক্ষার্থী প্রবেশের চেষ্টা করেন। কিন্তু তার প্রবেশপত্রে থাকা কেন্দ্রের নাম, রুম নম্বর ও ছবি দেখে কর্তব্যরত শিক্ষক, বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যদের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। তাৎক্ষণিক যাচাই-বাছাই শেষে তার প্রবেশপত্রটি ভূয়া প্রমাণিত হলে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অধিকতর যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রটি জাল বলে শনাক্ত করে। আটক ওই ভর্তিচ্ছুর সঙ্গে কথা বলে জানা যায়, তার নাম সানজানা ইসলাম। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে তিনি স্থানীয় কম্পিউটার দোকান থেকে আবেদন করেছিলেন। দোকানদারের কথা অনুযায়ী নাম, ছবি, অভিভাবকদের নামসহ অন্যান্য তথ্য সরবরাহ ও চাহিদামতো অর্থ প্রদান করলেও ওই কম্পিউটার দোকানদার তাকে প্রতারিত করেছে বলে অভিযোগ করেন তিনি। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান জানান, তার এসএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং আজকের প্রবেশপত্র যাচাই করে আমরা নিশ্চিত হয়েছি যে তার প্রবেশপত্রটি জাল। তবে অন্য কোনো পরীক্ষার্থীর প্রক্সি হিসেবে পরীক্ষা দিতে আসার কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি। তার এসএসসির ছবির সঙ্গে প্রবেশপত্রের ছবির মিল রয়েছে এবং তিনি নিজেই এখানে উপস্থিত। এছাড়া তার সঙ্গে কথাবার্তা বলে মনে হয়েছে, তিনিও প্রতারণার শিকার। তাই বাংলাদেশের পাবলিক পরীক্ষা আইন, ১৯৮২ অনুযায়ী তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার মর্মে মুচলেকা নিয়ে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ