কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর সার্কেল অফিস ভবনের সংস্কার কাজের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় প্রায় এক লাখ ৮০ হাজার টাকার মালামাল খোয়া গেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার।
অভিযোগ সূত্রে জানা যায়, গণপূর্ত বিভাগের ঠিকাদার মো. শাকিল আহমেদ কুষ্টিয়া সদর সার্কেল অফিস ভবনের সংস্কার কাজের কার্যাদেশ পান। গত সাত মাস ধরে ভবনটির সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ৮ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সংস্কার কাজের বিভিন্ন মালামাল ভবনের ভেতরে রেখে তিনি চলে যান। পরে ১৮ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে দেখতে পান ভবনের সংস্কার কাজে ব্যবহারের জন্য রাখা মালামালের মধ্যে তিন কয়েল বৈদ্যুতিক তামার তার ও ভবনের নিচতলার জানালার পাঁচটি অ্যালুমিনিয়াম ফ্রেমের থাই গ্লাস নেই। চুরি হওয়া তিন কয়েল তামার তারের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা এবং পাঁচটি থাই গ্লাসের মূল্য প্রায় এক লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ৮ মার্চ সন্ধ্যা থেকে ১৮ মার্চ সকাল ১০টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল এসব মালামাল চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হ”েছ। ঠিকাদার শাকিল আহমেদ জানান, তিনি নিজ উদ্যোগে চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করেন। তবে দীর্ঘদিন চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া সদর সার্কেল অফিস থেকে থানাপাড়ার মৃত হায়দার শেখের ছেলে সৌরভকে (২২) আটক করে পুলিশ। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং সৌরভ নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্র¯‘তি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যব¯’া গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


