বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
/ ৮০ দেখা হয়েছে
বার : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৪১ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। একই ভেন্যুতে আগামী শুক্রবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ভুটানের মধ্যে আরেক সেমিফাইনালে বিজয়ী দল।১১ মিনিটে মো: মানিকের গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। পুরো ম্যাচেই বাংলাদেশের আধিপত্য ছিল চোখে পড়ার মত। দূরন্ত গতি ও বল পজিশনের দিক থেকে বাংলাদেশকে সামলানো কঠিন হয়ে পড়েছিল নেপালের। বেশীরভাগ সময়ই নেপালকে তাদের নিজেদের অর্ধে বাংলাদেশকে সামলাতে সময় ব্যয় করতে হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ১১ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায়। মোর্শেদের চিপ থেকে শক্তিশালী হেডে মানিক বল জালে জড়ান। নেপালের গোলরক্ষক পেম্বার তখন কিছুই করার ছিলনা। পরের মিনিটেই বাংলাদেশ ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে। কাউন্টার এ্যাটাক থেকে মিঠুর পাসে রোনান বল জালে জড়ালেও রেফারি অফসাইডের বাঁশি বাজান।বিরতির পর ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে নেপাল। ৬০ মিনিটে বাম দিকের একটি সেট পিস থেকে খাড়কার হেড বাংলাদেশের গোলরক্ষক ইসমাইলকে পরাস্ত করলেও অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত নেপাল আক্রমন চালিয়ে গেলেও বাংলাদেশের রক্ষণভাগ তাদের দারুনভাবে প্রতিরোধ করেছে।এর আগে বাংলাদেশ গ্রুপ-বি’র রানার্স-আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের ছেলেরা পাকিস্তানকে ২-০ গোলে পরাজিত করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করেছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ