অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে
কাগজ প্রতিবেদক ॥ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় গতকাল বুধবার কুষ্টিয়া সদর উপজেলার এন.এস রোড এবং কাটাইখানা মোড় এলাকায় তদারকিমূলক অভিযান চালায়। উক্ত অভিযানে অভিযানে এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানসমূহে মনিটরিং করা হয়। অভিযান চলাকালে এন.এস রোডস্থ ‘আলিফ আখলাক স্টোর’-এ গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। প্রতিষ্ঠানটি গ্যাসের দাম বৃদ্ধি পাবে” এমন অজুহাতে পূর্বে কম দামে (১৩০০-১৩৮০ টাকা) ক্রয় করা ১২ কেজির প্রতিটি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে (১৮০০ টাকা) বিক্রয় ও সরবরাহ করছিল। এই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, সদর কুষ্টিয়া। উক্ত অভিযানে নিরাপত্তা বিধান করেন জেলা পুলিশের একটি টিম এবং র্যাব কুষ্টিয়া-১২ ক্যাম্পের একটি টহল দল।


