বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সেই ফাঁস হওয়া ভিডিও ও একাধিক নায়িকার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন রাজ
/ ৬১ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ ক্যারিয়ারের বয়স খুব বেশি না হলেও, নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জনে বরাবরই আলোচনায় ছিলেন অভিনেতা শরিফুল রাজ। তবে সবচেয়ে বড় ধাক্কাটি আসে, যখন কয়েকজন পরিচিত নায়িকার সঙ্গে তার একটি ব্যক্তিগত ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়ে। এবার সেই বিতর্কিত ভিডিও ফাঁস এবং একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুললেন আলোচিত এই অভিনেতা। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উপস্থাপক সরাসরি রাজের দিকে নাজিফা তুষি, তানজিন তিশা, সুনেরাহ বিনতে কামাল, শিরিন শিলা, বিদ্যা সিনহা মিম এবং বুবলীর মতো তারকাদের নাম ছুড়ে দেন। এতগুলো নাম শুনে রীতিমতো অবাক হয়ে রাজ হাসতে হাসতে সরাসরি বলেন, কোনো মানুষের পক্ষে একসঙ্গে এতগুলো সম্পর্ক বয়ে বেড়ানো একেবারেই অসম্ভব। তিনি জানান, এই নায়িকাদের সঙ্গে তিনি বেড়ে উঠেছেন এবং তারা সবাই তার খুব ভালো বন্ধু। বিশেষ করে ‘আইসক্রিম’ সিনেমার সহশিল্পী নাজিফা তুষির সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরে রাজ বলেন, ‘ওরা আমার বাসায় আসে এবং আমরা একসঙ্গে আড্ডা দিই।’ ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘হাওয়া’ সিনেমার মতো সফল কাজের পর, সেই ভিডিও ফাঁসের ঘটনাটি রাজের ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছিল। এই বিষয়ে রাজ সরাসরি দাবি করেন, কেউ তাকে সামাজিকভাবে নিচে নামানোর জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছে। তার মতে, কেউ একজন তার দুর্বল জায়গা খুঁজে পেয়ে, তাকে শিক্ষা দেওয়ার জন্যই ভিডিওটি জনসমক্ষে এনেছে।
ভিডিওতে ব্যবহৃত অশ্লীল শব্দের বিষয়ে রাজ অকপটে স্বীকার করেন, বন্ধুদের সঙ্গে একান্ত আড্ডায় একটু মজা করা বা ওই ধরনের শব্দ ব্যবহার করাটা অস্বাভাবিক কিছু নয়। তবে তিনি আক্ষেপ করে বলেন, বন্ধুদের আড্ডার এই দৃশ্যগুলো ধারণ করা বা যিনি এটি ফাঁস করেছেন, দুজনের কেউই কাজটি ঠিক করেননি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ