বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার টন সংকট ‘দেখছে না’ জ্বালানি বিভাগ
/ ৮৭ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:৫০ অপরাহ্ন

এনএনবি : সারা দেশে পেট্রোল পাম্পে তেলের সংকটের মধ্যে আবারও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, তারা সংকট ‘দেখছে না’। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেছেন, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৯২ হাজার টন জ্বালানি তেল মজুদ আছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে জ্বালানি সংকটে পড়েছে প্রায় পুরো বিশ্ব। বাংলাদেশও জ্বালারি তেল পেতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে তেল মজুদের খবর আসছে। সরকার মজুদদারি ঠেকাতে অভিযান চালাচ্ছে। ইরান যুদ্ধের অস্থিরতার মধ্যে মধ্যপ্রাচ্য ছাড়াও অন্য উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টাও করছে সরকার। বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের ‘অনলাইন ও সশরীরে’ দুই পদ্ধতিতেই ক্লাস নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং সেখানেই সিদ্ধান্ত হবে বলেছেন তিনি। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে এদিন সংবাদ সম্মেলনে আসা জ্বালানি বিভাগের যুগ্ম সচিব দাবি করেছেন, মার্চ মাসের মতো এপ্রিলেও জ্বালানি সরবরাহ করা যাবে, যে কারণে কোনো সমস্যা হবে না। মজুদ কত? যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন পেট্রোল, ডিজেল, অকেটেন ও জেট ফুয়েলের মজুত রয়েছে। এর মধ্যে ডিজেল মজুদ হল, ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন ডিজেল মজুদ আছে। এছাড়া ৭ হাজার ৯৪০ টন অকটেন, ১১ হাজার ৪৩১ টন পেট্রোল ও জেট ফুয়েল মজুদ রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন।
এক প্রশ্নে তিনি বলেন, দেশে প্রতি মাসে এলপিজির চাহিদা ১ লাখ ৫০ হাজার টন। মার্চ মাসে এলপিজি আমদানির হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৮৯৪ টন। এর আগে ২৭ মার্চ যশোরে এক অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে প্রতিদিন গড়ে ডিজেলের চাহিদা ছিল ১২ হাজার টন, আর পেট্রোল-অকটেনে চাহিদা ছিল ১২০০ থেকে ১৪০০ টন। সংকট নেই জ্বালানির কোনো সংকট নেই দাবি করে মনির হোসেন চৌধুরী বলেন, “আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। “এই মুহূর্তে অ্যাভেইলেবল, যেটা আমি ব্যবহার করতে পারব সেটার কথাটা আমি বলেছি।” মনস্তাত্বিক কারণে পেট্রোল পাম্পে লাইন? পাম্পের দীর্ঘ লাইনের কারণ ক্রেতাদের মনস্তাত্বিক বিষয় বলে মনে করছেন যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, “মার্চ মাসে (জ্বালানি তেল) যা দেওয়া হয়েছে তার থেকে কম দেওয়া হবে না। এপ্রিল মাসেও আমরা একই কথাই বলছি যে গত বছরের এপ্রিলে যা দেওয়া হয়েছে তার থেকে কম দেওয়া হবে না। “মানুষ যদি স্বাভাবিক কেনাকাটা করে কোনো অসুবিধা ইনশল্লাহ হবে না।” অভিযানে ২ লাখ লিটার ডিজেল উদ্ধার সারাদেশে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার অভিযানে ১ হাজার ২৪৪ মামলায় ৮৪ লাখ ৫১ হাজার অর্থদ- করা হয়েছে। কারাদ- দয়া হয়েছে ১৯ ব্যক্তিকে। অভিযানে ডিজেল উদ্ধার হয়েছে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার, অকটেন উদ্ধার হয়েছে ২৮ হাজার ৯৩৮ লিটার, পেট্রোল উদ্ধার হয়েছে ৬০ লিটার। জ্বালানি পাচার নিয়ে সরকার কঠোর জ্বালানি তেল পাচার রোধে সরকারের অবস্থান জানতে চাইলে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, “কোনো সংকট আমরা দেখছি না। ফলে পাচারের বিষয়টা থাকতে পারে, কিন্তু আমরা সেই সেরকম কোনো…আপনাদের পত্রিকায়ও কোনো রিপোর্ট ওভাবে দেখছি না। তো ফলে আমরা সজাগ আছি। “সরকার সম্পূর্ণরূপে বর্ডারে নির্দেশনা দিয়ে রেখেছে যে এটা যাতে (পাচার না হয়) নিশ্চিত করা হয়।” বিকল্প উৎস থেকে জ্বালানি আনার চেষ্টা
বিশ্ব বাজারের সঙ্গে মিলিয়ে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। ইরান যুদ্ধের কারণে ইতোমধ্যে বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে। এক সাংবাদিক জানতে চান, দাম নির্ধারণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না। জবাবে যুগ্ম সচিব বলেন, “জ্বালানি সেক্টরে কোনো রকম সমস্যা যেন তৈরি না হয়, আমরা যাতে মানুষকে শান্তি দিতে পারি। আমাদের সাপ্লাই চেইনে যা যা করা দরকার যেটুকু ডিজেল প্রতিমাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা নিশ্চিত করতে কাজ করছি।”
তিনি বলেন, “জ্বালানি তেল দুইভাবে কিনি-একটা হচ্ছে সরকারি পর্যায়ে (জিটুজি), একটা হচ্ছে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকেই হয়তো জিটুজিরটা ক্যানসেল করতে পারে, সেটাও আমরা মাথায় রেখেছি। এটার বিকল্প কি হতে পারে, সেভাবে আমরা কাজ করছি।” অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত কমিটি ও ক্রয় কমিটিতে জ্বালানি বিভাগ থেকে বেশকিছু প্রস্তাব পাঠানোর কথা তুলে ধরে যুগ্ম সচিব বলেন, “সেগুলো অনুমোদন হলে আমরা হয়তো যে যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। আশা করছি, ইনশাল্লাহ অসুবিধা হবে না। “আশা করছি আজকের মধ্যে, হয়তো এটা সন্ধ্যার মধ্যে জেনে যাবেন।” সাপ্তাহিক ছুটি বাড়ানো হবে? জ্বালানি সংকটের শঙ্কায় বাসা থেকে অফিস করা, শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়া, সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়টি সরকারের ভাবনায় থাকার খবর এসেছে। জ্বালানি সাশ্রয়ের উপায় খুঁজতে সরকারি সংস্থাগুলোকে সুপারিশ দেওয়ার খবরও এসেছে সংবাদমাধ্যমে।
জ্বালানি বিভাগের সংবাদ সম্মেলনে সুপারিশ দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে যুগ্ম সচিব বলেন, “আমরা কিন্তু জনগণকে সাশ্রয়ী হতে বলছি। তারপরে আপনারা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমরা যার কাছ থেকে যখন পাচ্ছি, আমরা কিন্তু নোট নিচ্ছি। আমাদের ইন্টার্নাল ডিসকাশন কিন্তু হচ্ছে। “হ্যাঁ (প্রস্তার দেওয়া), এটা যখনই ধরুন সবগুলো মন্ত্রণালয় মিলে সিদ্ধান্তটা চূড়ান্ত হবে, আপনারা জেনে যাবেন।”

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ