বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুমারখালীর তরুণ সাঁতারু নয়ন আলীর জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন
/ ৫৮ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন

কুমারখালী প্রতিনিধি ॥ “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে ক্রীড়া কার্ড বিতরণ ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে কুমারখালী উপজেলার কৃতি সন্তান নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেন অনুষ্ঠানে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের সাধারণ কৃষক পরিবারে জন্ম নেওয়া নয়ন আলীর বাবা রোজদার আলী ও মা পারুলি বেগম। সীমিত সামর্থ্যের মধ্যেও পরিবারের অনুপ্রেরণায় তিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছেন। ২০০০ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করা নয়ন আলী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী-তে কর্মরত। ছোটবেলা থেকেই সাঁতারের প্রতি গভীর আগ্রহ তাকে ধীরে ধীরে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং দৃঢ় মনোবলের মাধ্যমে তিনি আজ একজন সফল সাঁতারু। ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে তিনি আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনেন। এছাড়াও জাতীয় পর্যায়ে একাধিক পদক জিতে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জনের মাধ্যমে নয়ন আলী শুধু নিজের নয়, পুরো কুমারখালী তথা কুষ্টিয়া জেলার গর্বে পরিণত হয়েছেন। এলাকাবাসীর মতে, তার এই সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং এখান থেকে আরও প্রতিভাবান ক্রীড়াবিদ উঠে আসবে। স্থানীয়দের প্রত্যাশা, নয়ন আলী ভবিষ্যতেও দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ-এর পতাকা আরও উঁচুতে তুলে ধরবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ