বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মোস্তাফিজের সতীর্থর সঙ্গে ‘বাজে আচরণের’ শাস্তি পেলেন পাকিস্তানি তারকা
/ ৫৫ দেখা হয়েছে
বার : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল লাহোর কালান্দার্স-করাচি কিংস ম্যাচ নিয়ে আলোচনা কম হচ্ছে না। বল টেম্পারিং কাণ্ডে আলোচিত লাহোর কালান্দার্স শেষ ওভার পর্যন্ত লড়েও ম্যাচটা হেরে গেছে। মোস্তাফিজুর রহমান-পারভেজ হোসেন ইমনদের প্রতিপক্ষ দলের ক্রিকেটারও পেয়েছেন শাস্তি। আচরণবিধি লঙ্ঘন করে করাচি কিংসের পেসার হাসান আলীকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে হাসানকে কাট করতে যান লাহোরের ব্যাটার হাসিবউল্লাহ খান। হাসিবউল্লাহ বোল্ড হওয়ার পর তাঁকে মাঠের বাইরে যাওয়ার ইঙ্গিত দেন হাসান। তারপর দুই হাত মুঠো করে উদযাপনে মেতে ওঠেন হাসান। পিএসএলে বল টেম্পারিং বিতর্ক, শাস্তির মুখে মোস্তাফিজের সতীর্থপিএসএলে বল টেম্পারিং বিতর্ক, শাস্তির মুখে মোস্তাফিজের সতীর্থ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে হাসানের বিরুদ্ধে। অনুচ্ছেদ ২.৫ অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে ভাষা, আচরণ বা ইঙ্গিতের মাধ্যমে উত্তেজিত করলে এমন শাস্তির বিধান রয়েছে। পাকিস্তানি তারকা পেসার দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। টস জিতে আগে ব্যাটিং নিয়ে গতকাল লাহোর কালান্দার্স ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেছেন আবদুল্লাহ শফিক। ২৪ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন হাসিবউল্লাহ। পারভেজ হোসেন ইমন ১২ বলে করেন ১২ রান। করাচি রান তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রানে ১ উইকেট নিয়েছেন। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ৪ উইকেট। তবে বল টেম্পারিং কাণ্ডে ৫ রান জরিমানা দিয়ে ম্যাচটা হারতে হয়েছে লাহোরকে। পিসিবির নিয়ম অনুযায়ী, লেভেল-৩ অপরাধে প্রথমবার দোষী সাব্যস্ত হলে নির্দিষ্ট খেলোয়াড়কে ন্যূনতম এক ম্যাচ থেকে সর্বোচ্চ দুই ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ