বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ঘনিষ্ঠ দৃশ্যের আগে চমকে দেওয়া অভিজ্ঞতা জানালেন বিদ্যা
/ ৭৬ দেখা হয়েছে
বার : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীদের জন্য নতুন কিছু নয়। তবে এর আগে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ, সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমার শুটিংয়ে ঘনিষ্ঠ দৃশ্যের আগে এক সহ-অভিনেতার কারণে তিনি বেশ অস্বস্তিতে পড়েছিলেন। তার ভাষায়, ওই অভিনেতা দৃশ্যের আগে চাইনিজ খাবার খেয়ে সেটে আসেন। ফলে তার মুখে রসুন ও সয়া সসের তীব্র গন্ধ ছিল। এমনকি দাঁতও মাজেননি বলে জানান বিদ্যা।
এই অভিজ্ঞতা স্মরণ করে অভিনেত্রী বলেন, “আমি মনে মনে ভাবছিলাম, ‘আপনার কি বাস্তবে কোনো প্রেমিকা নেই?’ কিন্তু তখন আমি নতুন ছিলাম, তাই কিছু বলার সাহস পাইনি। এমনকি মিন্ট দেওয়ার কথাও বলতে পারিনি।” তবে শুধু অস্বস্তিকর অভিজ্ঞতাই নয়, ভালো স্মৃতিও রয়েছে তার ঝুলিতে। ‘পরিণীতা’ সিনেমাতে অভিনয়ের সময় সঞ্জয় দত্তর আচরণে মুগ্ধ হয়েছিলেন বিদ্যা। তিনি জানান, ঘনিষ্ঠ দৃশ্যের আগে সঞ্জয় দত্ত নিজেই তার কাছে এসে অস্বস্তির কথা শেয়ার করেন এবং কীভাবে দৃশ্যটি করবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন। বিদ্যা বলেন, “স্বয়ং সঞ্জয় দত্ত এসে এসব বলছিলেন-এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। আমি সত্যিই অবাক হয়েছিলাম।” ঘনিষ্ঠ দৃশ্যের আড়ালে এমন নানান অভিজ্ঞতাই অভিনয় জগতের অজানা দিক তুলে ধরে, যা ভক্তদের কাছে নতুনভাবে ধরা দেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ