বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মা হওয়ার পর নিজেকে বাঘিনী মনে হয়
/ ৩৫ দেখা হয়েছে
বার : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১২:১০ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ মাতৃত্ব জীবনের অনেক কিছুই বদলে দেয়—এই অভিজ্ঞতার কথা এবার খোলামেলা জানালেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রথম সন্তানের জন্মের পর নিজেকে তিনি এখন ‘বাঘিনীর মতো’ মনে হয় বলে জানিয়েছেন। ২০২৫ সালে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার ঔরসে কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা। এরপর কিছুটা সময় পরিবার ও নবজাতককে ঘিরেই কাটালেও এবার আবার অভিনয়ে ফিরছেন তিনি। মাতৃত্বের পর বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিয়ারা আদভানি বলেন, মা হওয়ার পর তাঁর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তাঁর ভাষায়, ‘আমি এখন আরও সুরক্ষামূলক হয়ে উঠেছি। মনে হয়, আমি যেন এক বাঘিনী। জীবনকে এখন একেবারে ভিন্নভাবে দেখি—একদিকে মনে হয় কিছুই গুরুত্বপূর্ণ নয়, আবার একই সঙ্গে সবকিছুই গুরুত্বপূর্ণ।’ কিয়ারা জানান, সংসার ও সন্তানের যত্ন নিতে গিয়ে নিজের একটি ছোট্ট পৃথিবী তৈরি হয়েছে। তবে বিয়ের আগের মতোই স্বামী–স্ত্রীর সম্পর্কের আনন্দ ও বন্ধুত্ব এখনো অটুট রয়েছে। সিনেমা দেখা, ভ্রমণ—সবই আগের মতো চলছে। ‘টক্সিক’ দিয়ে বড় পর্দায় ফেরা মাতৃত্বের পর কিয়ারার বড় প্রত্যাবর্তন হতে যাচ্ছে ‘টক্সিক’ ছবির মাধ্যমে। ছবিটিতে দক্ষিণের জনপ্রিয় তারকা যশের সঙ্গে অভিনয় করছেন তিনি। এই ছবির মাধ্যমেই তেলেগু সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। পরিচালকের চোখে কিয়ারা ছবিটির পরিচালক গীতু মোহনদাস কিয়ারার প্রশংসায় ভাসিয়েছেন। তিনি জানান, ‘নাদিয়া’ চরিত্রটির জন্য প্রথম থেকেই কিয়ারাই ছিলেন তাঁর একমাত্র পছন্দ। তাঁর মতে, কিয়ারার অভিনয়ে একসঙ্গে কোমলতা ও তীব্রতা—দুটি দিকই ফুটে ওঠে, যা চরিত্রটির জন্য অপরিহার্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ