বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বাংলাদেশের সিরিজের জন্য মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কামিন্স-হেডরা
/ ৭৩ দেখা হয়েছে
বার : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  আগামী আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।তিনি জানান, আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। একইসাথে তিনি আরও জানিয়েছেন ভবিষ্যতে আবারও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব খেলোয়াড়রা ফিরিয়ে দিবে, এমনটা ভাবার সুযোগ নেই।২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর আর কখনও অসিদের ডেরায় টেস্ট খেলেনি টাইগাররা। অবশেষে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগামী ১৩ আগস্ট ডারউইনে এবং ২২ আগস্ট ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দু’টি টেস্টই চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এজন্য এই সিরিজটি দু’দলের কাছেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন ইংল্যান্ডে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট চলবে। ঐ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খেলার প্রস্তাব পেলেও ড্রাফট থেকে অনেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। কারণ বাংলাদেশের বিপক্ষে দেশের হয়ে টেস্ট খেলতে চান হেড-হ্যাজেলউডরা অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স বলেন, ‘আমাদের বেশ কিছু খেলোয়াড় মাত্র ২০ দিন খেলে প্রায় ৫ লাখ পাউন্ড আয়ের সুযোগ ছেড়ে দিয়েছে। কারণ তারা বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে চায়।’ তিনি আরও বলেন, ‘এখন আমাদের খেলোয়াড়রা দেশের হয়ে খেলতে অনেক বেশি আগ্রহী। এজন্যই এমন মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। কিন্তু ভবিষ্যতে এমনটা হবে সেটা ভাবলে ভুল হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ