বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইবি শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় তথ্য আহ্বানে গণবিজ্ঞপ্তি
/ ১৮০ দেখা হয়েছে
বার : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
0-3048x4064-0-0#

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোছাঃ সাদিয়া হক রুনা হত্যাকান্ডের ঘটনায় তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। গতকাল রবিবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ও সংশ্লিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ তারিখে নিজ বিভাগের অফিস কক্ষে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ওই শিক্ষিকা। ঘটনার পরদিন কারণ উদঘাটন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হত্যাকান্ডের বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত ব্যক্তিদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটির আহ্বায়কের দপ্তরে লিখিতভাবে তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকেও তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত কমিটি আহ্বায়ক অধ্যাপক ড মিজানুর রহমান বলেন, তদন্তের অগ্রগতির জন্য সংশ্লিষ্টদের নিয়ে গত ২৫ মার্চ আমাদের সভা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাক্ষ্য গ্রহণ, সাংবাদিক ও পুলিশের নিকট থেকে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট লিখিত তথ্য চাওয়া হবে। প্রসঙ্গত, বুধবার (০৪ মার্চ) আনুমানিক বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়া রুনার নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টা অবস্থায় দেখেছেন বলে জানান চিৎকার শুনে উদ্ধার করতে যাওয়া আনসার সদস্য ও কয়েকজন শিক্ষার্থী। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। হাসাপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ