বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে গবাদিপশু ও ঘরবাড়ি : অগ্নিদগ্ধ-২
/ ২০২ দেখা হয়েছে
বার : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর, ঘরে থাকা ফসল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় দুই কৃষক অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় ভয়াবহ অঘ্নিকান্ডের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ফিলিপনগর কাচারিপাড়ার কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও বসতঘরে। এতে গোয়াল ঘরে থাকা ৫টি গরু, ৪টি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাব পুড়ে ভষ্মিভূত হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণেগ দুই কৃষকের বাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে যায়।গ এ ঘটনায় বাড়ির মালিক জানবার প্রামাণিক ও তার ভাই হোসেন প্রামাণিক অগ্নিদগ্ধ হন। তাদের পালন করা গবাদিপশুগুলি রক্ষা করতে গিয়ে তারা অগ্নিদগ্ধ হয়ে আহত হন বলে জানা গেছে। বর্তমানে অগ্নিদগ্ধরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি সবকিছু প্রায় পুড়ে গেছে। গরুর ঘরের কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়নি। আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ