বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৈনিক কত লিটার তেল পাচ্ছে পাম্পগুলো, তা বোর্ডে দেখানোর নির্দেশ
/ ৬১ দেখা হয়েছে
বার : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:১৪ অপরাহ্ন

ঢাকা‎ অফিস ॥ জ্বালানি তেল নিয়ে সংকট ও লুকোচুরি কমাতে ফিলিং স্টেশনগুলোকে ডিপো থেকে দৈনিক পাওয়া তেলের হিসাব প্রকাশ করতে বলেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। তবে গতকাল শুক্রবার দেওয়া এই নির্দেশনাটি দাপ্তরিক ওয়েবসাইট কিংবা কোনো গণমাধ্যমে পাঠায়নি সংস্থাটি। বিপিসির একজন কর্মকর্তা জানান, ‘ওই নির্দেশনা গণমাধ্যমে প্রকাশ করার জন্য নয়। এটি সংস্থাগুলোর অভ্যন্তরীণ নির্দেশনা।’ গত শুক্রবার অন্তত দুটি নির্দেশনা জারি করে বিপিসি। এর একটি হচ্ছে ডিপো থেকে তেল সংগ্রহের সময় সকাল ১১টা থেকে কমিয়ে সকাল ৭টা নির্ধারণ। এখন থেকে সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ডিপো থেকে তেল সরবরাহ করা হবে। এর পাশাপাশি ফিলিং স্টেশনে দৃশ্যমান স্থানে ‘ব্ল্যাক বা হোয়াইট বোর্ডে’ জ্বালানি পণ্য গ্রহণের তথ্য প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। বোর্ডে জ্বালানি পণ্যের নাম, গত বছরের মার্চ মাসের একই তারিখে তেল প্রাপ্তির গড় ও চলতি মার্চ মাসের একই তারিখে প্রাপ্তির গড়। ২৮ মার্চ দুপুর ১২টা থেকে এই নির্দেশনা কার্যকর করতে তাদের অধীন বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বিপিসি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ