বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৮ শতাংশ
/ ৫৫ দেখা হয়েছে
বার : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

ইবি প্রতিনিধি ॥ গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (বানিজ্য) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা এ পরীক্ষা চলে। এই ইউনিটে ২৫ হাজার ২৮২ আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৯ হাজার ৬০৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৭৭.৭৫ শতাংশ। ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া শনিবার রেজাল্ট প্রসেসিং শুরু এবং পরবর্তী এক দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানান তিনি। এদিকে এবারের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮.৫৩ শতাংশ। এই কেন্দ্রে মোট ১ হাজার ৪৫৬ জন ভর্তিচ্ছুর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ২৮৯ জন। অনুপস্থিত ছিলেন ১৬৭ জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছাত্র সংগঠনের বুথ, হেল্প ডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ ভর্তিচ্ছু আবেদন করেন। এরমধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ২৪০, ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৩ হাজার ১৫৮ এবং ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ২৫ হাজার ২১৬ ভর্তিচ্ছু আবেদন করেন। আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিট ও আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ