বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত থাকার ঘোষণা ইয়েমেনের হুতিদের
/ ৬৬ দেখা হয়েছে
বার : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:২২ পূর্বাহ্ন

এনএনবি : ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ শুরু করতে পুরোপুরি প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। নাম প্রকাশে অনিচ্ছুক হুতির এক নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা সব ধরনের বিকল্পসহ সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। “ এখন পর্যন্ত ইরান ভালো করছে এবং শত্রুকে প্রতিদিন পরাজিত করছে উল্লেখ করে এই নেতা বলেন, “বিপরীত কিছু ঘটে গেলে আমরা বিষয়টি মূল্যায়ন করে দেখব। “অন্যান্য বিষয় যেমন: জিরো আওয়ার নির্ধারণের ভার নেতাদের। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং অগ্রসর হওয়ার উপযুক্ত সময় কখন তা আমরা জানতে পারব।” কয়েকজন কূটনীতিক ও বিশ্লেষক বলছেন, হুতিরা ইরানের সঙ্গে সমন্বয় করে যুদ্ধে জড়ানোর একটি সুযোগের অপেক্ষায় আছে, যাতে সর্বোচ্চ চাপ সৃষ্টি করা যায়। হুতি গোষ্ঠী যুদ্ধে জড়ালে এক নতুন ফ্রন্ট খুলে যাবে। হুতিদের সুস্পষ্ট লক্ষ্য হবে ইয়েমেন উপকূলের বাব আল-মান্দেব প্রণালি। এই প্রণালি হয়ে সুয়েজ খাল অভিমুখে জাহাজ চলাচল করে। এটিও জাহাজ চলাচলের এক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। হুতিদের সহায়তায় হরমুজ প্রণালির পর এই জলপথেও হয়ত তখন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে ইরান। হুতিরা এর আগেও বিভিন্ন সময়ে ওই জলপথে ট্যাংক ও জাহাজে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হুতিরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলি জাহাজের ওপর হামলা চালিয়ে এসেছে। ইরানে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর লেবানন এবং ইরাকে ইরানের শিয়া মিত্ররা এরই মধ্যে তেহরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে। কিন্তু ইয়েমেনের হুতিরা এখনও এই যুদ্ধে নামেনি। তবে এবার তারা ঘোষণা দিয়ে জানাল, ইরানের সামরিক সমর্থন প্রয়োজন হলে তারা যে কোনও সময় যুদ্ধে নামার জন্য প্রস্তুত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ