বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নগদের আয় থেকে ১৪ কোটি টাকার ভাগ পেল ডাক বিভাগ
/ ৮৬ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:১২ অপরাহ্ন

এনএনবি : আয় ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকা দিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। ২০২৪ সালের জানুয়ারি থেকে গত বছরের জুন মাস পর্যন্ত নগদের আয় থেকে ডাক বিভাগকে এ অর্থ প্রদান করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম কাছে চেক হস্তান্তর করেন নগদের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আফজাল আহমেদ। এ সময় ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ, নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত সহযোগী প্রশাসক মো. নাহিম উদ্দিন, নগদের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মো. সামসুল ইসলামসহ নগদ ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, নগদের সেবা থেকে অর্জিত আয়ের ৫১ শতাংশ পাবে ডাক বিভাগ। বাকি ৪৯ শতাংশ পাবে নগদ। নগদের সেবা শুরুর পর থেকে এর আগে বিভিন্ন সময় ডাক বিভাগকে এ বাবদ প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা দিয়েছে নগদ। অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নগদ এই খাতের বাজারে যথেষ্ট প্রতিযোগিতা সৃস্টি করতে সক্ষম হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ