বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইশা রিখির সঙ্গে বাদশার নতুন অধ্যায়
/ ২৯ দেখা হয়েছে
বার : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৪১ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ বিতর্ক আর বাদশা যেন একই সূত্রে গাঁথা। একাধিক বিষয়ে নিয়মিত আলোচনায় থাকা গায়ক-র‌্যাপার বাদশা এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’ গানের দৃশ্যায়নে নারী শরীর নিয়ে বিতর্কের মাঝেই তিনি সোশাল মিডিয়ায় নতুন রোমান্সের খবরের সঙ্গে হাজির হয়েছেন।
ছবিগুলো প্রকাশ করেছেন পুনম রিখি। নেটিজেনদের অনুমান, বাদশা ইশা রিখির সঙ্গে দাম্পত্যের নতুন সূচনা করছেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাদশা বাদামি কুর্তা ও সোনালি সাফা পরেছেন, আর ইশা লাল ঐতিহ্যবাহী সালোয়ার কামিজে সাজ সজ্জিত। একসঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে নবদম্পতিকে। পোস্টের ক্যাপশনে পুনম রিখি লিখেছেন, “ভগবান তোমাদের আশীর্বাদ করুক।” দুজনের প্রেমের গল্প দীর্ঘ। জানা যায়, প্রায় চার বছর আগে এক পার্টিতে কমন ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় হয়। এরপর থেকে সম্পর্কের সূত্রপাত। এর আগে বাদশার সঙ্গে সাবেক স্ত্রী জ্যাসমিনের একটি কন্যা সন্তান রয়েছে। ২০২৪ সালে বাদশা জানিয়েছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ইশা রিখি ২০১৩ সালে বড়পর্দায় হাতেখড়ি করেন। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন সিপ্পি গিল ও ওম পুরি। ২০১৮ সালে ‘নবাবজাদে’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন, বিপরীতে ছিলেন বরুণ ধাওয়ান, রাঘব জুয়েল ও পুনীত পাঠক। ছবিসহ সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলো থেকে স্পষ্ট, বিতর্কিত বাদশা আবারও প্রেমের আলোয় ভাসছেন এবং ইশা রিখির সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ভক্ত ও নেটিজেনরা উচ্ছ্বসিত হয়ে নতুন যুগলকে শুভেচ্ছা জানাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ