বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

এবারও মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে কবর জিয়ারত করলেন আরিফিন শুভ
/ ৩৯ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ অভিনেতা আরিফিন শুভ এবারও ঈদ উদযাপনে তার প্রয়াত মায়ের স্মৃতিকে সঙ্গে নিয়েছেন। বছর দুয়েক আগে মা হারানোর শোক এখনও শুকায়নি; বিশেষ করে ঈদের সময় তার অভাব শ্বাসরোধকারী মনে হয়। মায়ের মৃত্যুর পর থেকে শুভ তার ব্যবহৃত শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে ঈদ উদযাপন করছেন। এবারের রোজার ঈদও তার ব্যতিক্রম হয়নি। ঈদ উপলক্ষে সামাজিকমাধ্যমে একটি ভিডিও বার্তায় আরিফিন শুভ জানান, তার পরনের পাঞ্জাবি কোনো দামি ব্র্যান্ডের পোশাক নয় বরং প্রয়াত মায়ের স্মৃতির সঙ্গে জড়ানো একটি বিশেষ সাজ। তিনি বলেন, ‘এইবার ঈদটা আমার জন্য একটু স্পেশাল। প্রায় দেড়-দুই বছর ধরে আমি ‘জ্যাজ সিটি’ নামের ওয়েব সিরিজে কাজ করেছি, যা সম্প্রতি মুক্তি পেয়েছে।’ আরিফিন শুভ আরও জানান, ‘আমার ঈদটা আগের মতোই। মায়ের শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবী পরে সকালে মায়ের কবর জিয়ারত করেছি। এরপর বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাব, আড্ডা দেব, খাওয়া-দাওয়া করবো।’ তিনি সবশেষে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই একসঙ্গে থাকা। আশা করি এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।’ উল্লেখ্য, ঈদের দুই দিন আগে (১৯ মার্চ) সনি লিভে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’, যার পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয় চরিত্রকে কেন্দ্র করে। আরিফিন শুভ জিমি চরিত্রে অভিনয় করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ