বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সন্ত্রাসবাদ সূচকে শীর্ষে পাকিস্তান, দশে ইসরায়েল, ভারত-বাংলাদেশ কততম?
/ ৮০ দেখা হয়েছে
বার : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ঢাকা‎ অফিস ॥  ২০২৬ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। এই তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ইসরায়েল। কাছাকাছি রয়েছে ভারতও। ১৬৩টি দেশের ওপর ভিত্তি করে তৈরি করা এই প্রতিবেদনে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সন্ত্রাসবাদ পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ১ হাজার ৪৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা ২০১৩ সালের পর দেশটির জন্য সর্বোচ্চ। এর ফলে দেশটি বৈশ্বিক তালিকার প্রথম স্থানে অবস্থান করছে। অন্যদিকে, সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা ইসরায়েল তালিকার ১০ম স্থানে রয়েছে। তবে তালিকার শীর্ষ ১০টি দেশের মধ্যে ছয়টিই সাব-সাহারান আফ্রিকার (যেমন: বুরকিনা ফাসো, নাইজার, নাইজেরিয়া, মালি)।আঞ্চলিক প্রেক্ষাপটে প্রতিবেশী দুই দেশের অবস্থানে ভিন্নতা দেখা গেছে। সন্ত্রাসবাদ সূচকে ভারতের অবস্থান ১৩তম। তালিকার প্রথম সারিতে থাকা দেশগুলোর তুলনায় ভারতের অবস্থান তুলনামূলক স্থিতিশীল হলেও দক্ষিণ এশিয়ায় এটি অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। তবে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সাফল্যের প্রতিফলন দেখা গেছে বাংলাদেশের অবস্থানে। সূচকে বাংলাদেশের অবস্থান ৪২তম। অর্থাৎ, বৈশ্বিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব অনেক দেশের তুলনায় কম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ