কাগজ প্রতিবেদক ॥ রাজপথের আন্দোলন সংগ্রামে আপোষহীন নেতা, সৎ, ন্যায়পরায়ন এবং গরিব-অসহায় মানুষের বন্ধু জননেতা মাওঃ মুহাঃ ওমর ফারুককে জামায়াত ইসলামীর পক্ষ থেকে মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। ত্যাগী এ পরীক্ষিত নেতাকে জেলার ঐতিহ্যবাহী উপজেলা মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দলীয় প্রার্থী ঘোষণা করায় মিরপুর উপজেলায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়ে গেছে। মিরপুর পৌর, ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষ মনে করছেন মিরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে তারা মাওলানা মুহাঃ ওমর ফারুকে পেলে তাদের দীর্ঘদিনের আশা আকাঙ্খা পুরণ হবে। মিরপুর উপজেলাকে একটি উন্নত, আধুনিক উপজেলা হিসেবে গড়তে আরও সহজ রাস্তা তৈরি হবে বলে বিশ^াস করেন। জনতার এমন রায়ে আসন্ন উপজেলা নির্বাচনে মিরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াত ইসলামীর পক্ষ থেকে মাওলানা মুহাঃ ওমর ফারুক অনেক এগিয়ে রয়েছে। এ ব্যাপারে কুষ্টিয়ার কাগজে দেয়া এক স্বাক্ষাতকারে জননেতা মাওলানা মুহাঃ ওমর ফারুক জানান, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। দীর্ঘদিন ছাত্ররাজনীতি করেছি। মিরপুর উপজেলাবাসীর সকল দুখে-সুখে পাশে থাকার চেষ্টা করেছি। বিগত আওয়ামীলীগ সরকারের দুঃশাসনে যখন সাধারণ মানুষ কথা বলতে পারতো না। পুলিশী হামলা-মামলার ভয়ে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছে তখন দলের নেতা কর্মিদের পাশাপাশি সাধারণ মানুষের খোঁজ খবর রেখেছি সাধ্য অনুযায়ী তাদের সমস্যা-সমাধানের চেষ্টা করেছি। তিনি বলেন, আগামীতে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলে মিরপুর উপজেলাবাসীর যে স্বপ্ন এখনও পুরণ হয়নি। রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, মাদক, সন্ত্রাস মুক্ত করতে দলের দুঃসময়ের কান্ডারী মিরপুর-ভেড়ামারা বাসীর প্রাণের মানুষ জননেতা জাতীয় সংসদ সদস্য আব্দুল গফুরের সহযোগীতায় দুর্নীতিমুক্ত একটি উপজেলা গড়ার স্বপ্ন পুরণে সচেষ্ট থাকবো। এ জন্য তিনি মহান রাব্বুল আলামিন আল্লাহর উপর ভরসা রেখে বলেন, আল্লাহ চাইলে যে কোন মানুষের সৎ চিন্তাকে বাস্তবে রুপান্তর করতে সাহার্য্য করেন। আমি সেটাই বিশ^াস করি। আপনাদের সকলের সহযোগীতা পেলে আগামীতে এ উপজেলাবাসীর স্বপ্ন পুরণে আমি অগ্রণী ভুমিকা রাখবো বলে বিশ^াস করি। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন। মাওলনা মুহাঃ ওমর ফারুক বর্তমানে মিরপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হিসেবে দায়িত্বরত রয়েছেন।


