কাগজ প্রতিবেদক ॥ সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তাই ঈদগাহ ছেড়ে ছুটছেন মসজিদের দিকে। চৈত্রের এমন সময়ে হটাৎ আবহাওয়া অনুকুলে না থাকায় ঈদুল ফেতরের আমেজ কিছুটা বিঘœ ঘটিয়েছে মুসুল্লীদের। তারপরও চেষ্টার ত্রুটি নেই। ২১ মার্চ শনিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়ায় প্রায় ৫০টি ঈদগাহে এবং প্রায় ২শ টি মসজিদে ঈদুল ফেতরের প্রথম নাজাম অনুষ্টিত হয়েছে।
ঈদুল ফেতরের প্রথম নামাজ কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে কেন্দ্রীয় মসজিদে অনুষ্টিত হয়। নামাজে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে কোলাকুলি করে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


