বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি নিয়ে জাতি হিসেবে আমরা লজ্জিত: জামায়াত আমির
/ ৬২ দেখা হয়েছে
বার : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ঢাকা‎ অফিস ॥ ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে এবং সরকারের মন্ত্রী বা সংশ্লিষ্ট বিভাগ একেক সময় একেকটা কথা বলায় জাতি হিসেবে আমরা লজ্জিত।’ আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, ‘ঈদ আসে খুশির বার্তা নিয়ে। ঈদ আসলে বিশেষ করে শহরে-নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে তাঁরা ছুটতে থাকেন, সে সময়টা অতীতে বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল, এবার সমস্যাটা হয়েছে আরও বেশি মাত্রায়। আমরা ব্যথিত, আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে এবং সরকারের মন্ত্রী বা সংশ্লিষ্ট বিভাগ একেক সময় একেকটা কথা বলায় জাতি হিসেবে আমরা লজ্জিত। জানি না তারা লজ্জিত বা অনুতপ্ত কি না।’ শফিকুর রহমান বলেন, ‘স্বল্প আয়ের মানুষেরাই বেশির ভাগ গ্রামে যান। সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমান তাঁরা। সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায়, তাহলে ঈদের আনন্দেই তো ম্লান হয়ে যায়। তাঁরা কষ্টের মধ্যে পড়ে যান। এটা অমানবিক, এটা আসলেই একটা মানবতাবিরোধী অপরাধ।’ জামায়াত আমির বলেন, ‘গোটা জাতির সঙ্গে যা করা করেছে, নিঃসন্দেহে ভালো কাজ করেনি। আমরা এটার নিন্দা জানাই। তাঁদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে আরামদায়ক ও স্বস্তিদায়ক করা। তাঁরা করতে পারেননি, বরং ব্যর্থ হয়েছেন।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ