বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্স দলের নেতৃত্বে এমবাপ্পে
/ ৫৭ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  হাঁটুর চোট থেকে সদ্য ফিরে আসা কিলিয়ান এমবাপ্পে মাসের শেষে যুক্তরাষ্ট্রে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ফ্রান্স দলকে নেতৃত্ব দেবেন। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম বৃহস্পতিবার ঘোষিত দলে রিয়াল মাদ্রিদের এই তারকাকে অন্তর্ভুক্ত করেছেন। এর আগে সপ্তাহের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন এমবাপ্পে।
ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে ইনজুরির কারনে তার ক্লাবের আগের পাঁচটি ম্যাচ মিস করেছিলেন, তবে ২৬ মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে ব্রাজিলের বিপক্ষে এবং তিন দিন পর ওয়াশিংটন ডিসির কাছাকাছি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে তিনি আক্রমণভাগে নেতৃত্ব দিতে যাচ্ছেন। আক্রমণভাগে হুগো একিটিকে ও গাস রায়ান চেরকিসহ আরও কয়েকজন খেলোয়াড়কে রাখা হয়েছে। গোলরক্ষক লুকাস শেভালিয়ারকেও দলে রাখা হয়েছে। যদিও তিনি পিএসজিতে নিজের জায়গা হারিয়েছেন। এই প্রীতি ম্যাচ দু’টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি। বিশ্বকাপের জন্য ১৩ মে চূড়ান্ত দল ঘোষণা করবেন দেশ্যম। দেশ্যম বলেন, “পরিসংখ্যান অনুযাী, মে মাসে ঘোষিত দলে এই তালিকার অনেক খেলোয়াড়ই থাকবে, তবে এখনই কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।” ২৪ বছর বয়সী শেভালিয়ার পিএসজিতে খারাপ পারফরম্যান্সের কারণে রাশিয়ান গোলরক্ষক ম্যাটভেই সাফোনভের কাছে জায়গা হারিয়েছেন। তবে দেশ্যম জানান, কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো তার দায়িত্বের অংশ। তিনি বলেন, “গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা কখনো কখনো ক্লাবে কঠিন সময় পার করে। তাদের সহায়তা করা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতি তার জন্য আদর্শ নয়, কিন্তু চার মাসে সে নিজের মূল্য হারায়নি।” ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ আই-তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে এবং একটি প্লে-অফ বিজয়ী দল। এদিকে ইনজুরির কারণে ব্র্যাডলি বারকেলা দলে নেই। যার ফলে সুযোগ পেয়েছেন রানডাল কোলো মুয়ানি। ২০২৫ সালের জুনে জার্মানির বিপক্ষে নেশন্স লিগ সেমিফাইনালের পর থেকে ফ্রান্স দলে খেলেননি তিনি। ফ্রান্স দল : গোলরক্ষক : লুকাস শেভালিয়ার, মাইক মেইগনান, ব্রাইস সাম্বা ডিফেন্ডার : লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাটে, উইলিয়াম সালিবা মিডফিল্ডার : এডুয়ার্র্ডো কানভিনগা, এন’গোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি ফরোয়ার্ড : মাগনেস আকলিউচে, রায়ান চেরকি, ওসমানে ডেম্বেলে, ডিসায়ার ডুয়ে, হুগো একিটিকে, রানডাল কোলো মুয়ারিন, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, মার্কোস থুরাম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ