বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘ধুরন্ধর’-এ সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার
/ ৫৪ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ পরিচালক অদিত্য ধর-এর ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের সুযোগ পাননি বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয় করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি হয়তো মানানসই ছিলাম, কিন্তু পরিচালক তা মনে করেননি, তাই আমি সুযোগ পাইনি। অক্ষয় ‘সূর্যবংশী’-এর সহশিল্পী রণবীর সিং-এর অভিনয়ও প্রশংসা করেছেন। তার মতে, সিনেমাটি একটি পূর্ণাঙ্গ অ্যাকশন ফিল্ম এবং দর্শকরা এটি বেশ পছন্দ করেছেন। এছাড়াও অক্ষয় কুমার দর্শকদের বদলে যাওয়া পছন্দের কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, একসময় অ্যাকশন সিনেমা খুব জনপ্রিয় ছিল, এখন মানুষ হরর-কমেডির দিকে ঝুঁকছে। উদাহরণ হিসেবে তিনি স্ত্রী সিনেমার সাফল্য উল্লেখ করেছেন।  অক্ষয় সম্প্রতি মুম্বাই সিটি কর্পোরেশন (বিএমসি)-এর ‘মুম্বাই ক্লিন লিগ’ অনুষ্ঠানে যোগ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ, তাই কাজের ফাঁকেও এখানে আসা দরকার মনে করেছি। আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে হবে।
তার আসন্ন সিনেমার মধ্যে রয়েছে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ এবং রোহিত শেঠী পরিচালিত ‘গোলমাল ৫’, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন অজয় দেবগনসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ