বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ঈদযাত্রার প্রথম তিন দিনে পদ্মা সেতু থেকে ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায়
/ ৬৫ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১:৪৫ অপরাহ্ন

ঢাকা‎ অফিস ॥  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার পদ্মা সেতু দিয়ে ৩ দিনে (১৭ থেকে ১৯ মার্চ) ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার করেছে। এ সময় টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা। গত বছরের ঈদুল ফিতরের একই সময়ের তুলনায় এবারের যানবাহন পারাপার ও টোল আদায় বেশি হয়েছে। আজ শুক্রবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে ৩ দিনে ১ লাখ ৮০২টি যানবাহন পারাপার হয়। সে সময় ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়। সব ধরনের যানবাহনের পদ্মা সেতু পারাপার করতে হলে টোল দিতে হয়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের জন্য ভিন্ন টোল হার নির্ধারিত আছে। মুন্সিগঞ্জ ও শরীয়তপুর সংযোগকারী দেশের দীর্ঘতম পদ্মা সেতু দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলকে রাজধানীর সঙ্গে যুক্ত করেছে। ওই অঞ্চলের ২১টি জেলার মানুষ এই সেতুর সুবিধা পাচ্ছে। পদ্মা সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) টোল প্লাজায় ইলেকট্রনিক টোল আদায় (ইটিসি) ব্যবস্থা চালু আছে। এ পদ্ধতিতে যানবাহন দাঁড় না করিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যায়। এর ফলে যানবাহনকে টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের ফলে যাতায়াত আরও দ্রুত ও সহজতর হয়েছে। যমুনা সেতু দিয়ে ১ দিনে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার সেতু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যমুনা সেতু দিয়ে ১৮ মার্চ ১ দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। ওই দিন সেতুতে টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। গত বছর ঈদুল ফিতরে ১ দিনে এই সেতু দিয়ে সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি যানবাহন পারাপার হয়েছে। সেদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ