বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির ঈদ শুভেচ্ছা
/ ১০৭ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

ঢাকা‎ অফিস ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এক বিশেষ বার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি আরও জোরদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ঈদ মোবারক। ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পবিত্র ঈদুল ফিতরের উষ্ণ অভিনন্দন জানাই।’ রমজানের আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, ‘গত এক মাস ধরে ভারতসহ সারা বিশ্বের মুসলিমরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং সিয়াম সাধনা ও প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র সময় অতিবাহিত করেছেন। ঈদুল ফিতর আমাদের সমমর্মিতা, ভ্রাতৃত্ব এবং সংহতির শাশ্বত মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। আমরা সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ প্রার্থনা করি।’ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মোদি বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্ব ও সহমর্মিতার বন্ধন যেন আরও শক্তিশালী হয়।’ বার্তার শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাঁর সর্বোচ্চ সম্মান ও শুভেচ্ছার আশ্বাস পুনর্ব্যক্ত করেন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ