বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

একসঙ্গে ৬ বাংলাদেশি ক্রিকেটার খেলবেন পাকিস্তান লিগে
/ ১৩৩ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন ৬ ক্রিকেটার। অতীতে পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এক মৌসুমে এত বাংলাদেশি ক্রিকেটার দেখা যায়নি। এবারের পিএসএল ঘিরে তাই এদেশের ভক্তদের নজর থাকবে একটু বেশিই বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পিএসএলের সবশেষ দল পেয়েছেন তানজিদ হাসান তামিম। পেশোয়ার জালমির হয়ে খেলবেন এই বাঁ হাতি ওপেনার। সবার আগে দল পান মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে লাহোর কালান্দার্স। পরবর্তীতে নিলাম থেকে আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। নাহিদ রানাকে নেয় জালমি, রিশাদ হোসেনকে দলে টেনেছে নবাগত ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজ। নিলামের পর শরীফুল ইসলামকে দলে নিয়েছে জালমি। নিজেদের মাঠে আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এ জন্য পিএসএলে দল পাওয়া ৬ ক্রিকেটারের কাউকেই পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি—আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি দায়িত্বশীল সূত্র। লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেনের ম্যাচ দিয়ে আগামী ২৬ মার্চ পিএসএল শুরু হবে। টুর্নামেন্টটির জন্য রিশাদ, শরীফুল, রানা এবং তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ইমনকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ২১ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে মোস্তাফিজ অনাপত্তিপত্র পেয়েছেন দুই ভাগে। প্রথমে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন এই পেসার। এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে পিএসএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ